স্টাফ রিপোর্টার
গ্রাহক সেবা মাস উদযাপন উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিউমার্কেট শাখা রাজশাহীর উদ্যোগে ইমাম ও আলেমদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ব্যাংকটির নিউমার্কেট শাখার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনাল হেড মো: মনিরুল ইসলাম। ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো: মাইনুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আতোয়ার রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ।
