বিশেষ প্রতিনিধি
রাজশাহী বাগমারায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন গণঅধিকার পরিষদের রাজশাহী জেলা শাখার সহ সভাপতি এ.এইচ.এম ইয়াকুব আলী (জনি)।
রবিবার (১৬ই আগষ্ট) বিকেল ৪টায় আউচপাড়া ইউনিয়নের বাহমনি গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইয়াকুব আলী (জনি) বলেন, কয়েকটি পত্রিকার অনলাইন মাধ্যমে ও ফেসবুকে একটি নিউজ আমাদের নজরে এসেছে। উক্ত নিউজটি মিথ্যা ও ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী, কুচক্রী মহল তারা নিজেরা মনগড়া তথ্য সাংবাদিককে দিয়ে সংবাদ পরিবেশন করিয়ে অপপ্রচার চালাচ্ছে । আসল ঘটনা হচ্ছে আমি কোন জমি দখল করেনি এবং আসবাবপত্র লুন্ঠন ও করেনি। সুতরাং আউচপাড়া ইউনিয়নের দুটি গ্রাম মিলে একটা রাস্তা নির্মাণ করা হয়েছে। সেখানে আমি নিজ অর্থায়নে কাজ করছি মাত্র। তিনি আরও বলেন, এসব খবরে স্বার্থানেষী কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমি বা আমার পরিবার কখনোই কারোও অন্যায় করেনি। বরং আমি এবং আমার পরিবার মানুষের ও সমাজের উন্নয়নের স্বার্থে কাজ করছি মাত্র।
তিনি আরো বলেন, যে বা যারা আমার বিরুদ্ধে নানাভাবে অপ-প্রচার চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এ অপ-প্রচার বন্ধ করুন। হিংসা-প্রতিহিংসা কারো জন্য কল্যাণ বয়ে আনে না।
এই সময় উপস্থিত ছিলেন মোঃ অসীম আলী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গণঅধিকার পরিষদ রাজশাহী জেলা মোঃ সাকির হোসেন সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা গণঅধিকার পরিষদ মোঃ আরদেশ আলী রানা সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদ রাজশাহী মহানগর মোঃ আঃ সালাম যুগ্ম সাধারণ সম্পাদক গণঅধিকার পরিষদ রাজশাহী জেলা মোঃ মামুনুর রশিদ মামুন উপদপ্তর সম্পাদক গণঅধিকার পরিষদ রাজশাহী জেলা ,মোঃ শাহাবুল আহবায়ক গোদাগাড়ী উপজেলা গণ অধিকার পরিষদ মোঃ বাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোদাগাড়ী উপজেলা, মো ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ রাজশাহী জেলা, সিনিয়র সহ-সভাপতি তাসনিমুল হাসান ছাত্র অধিকার পরিষদ রাজশাহী জেলা, মোহাম্মদ আরাফাত ইসলাম প্রচার সম্পাদক ছাত্র অধিকার পরিষদ রাজশাহী জেলা ও শিক্ষক রফিকুল ইসলাম সাজু,, আশরাফুল সহ আরো অনেক নেতৃবৃন্দ।
