স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম রাজশাহী মহানগর শাখার ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. তৌহিদুল হাসান তুহিনকে আহ্বায়ক এবং শাহিন আহমেদকে সদস্যসচিব করা হয়েছে।
গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টির স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১৯ জুলাই কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছিল।
নতুন কমিটির মাধ্যমে রাজশাহী মহানগরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নতুন প্রজন্মের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।
সংগঠনটির স্লোগান- ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখ-তা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখাই আমাদের অঙ্গীকার।’ এই অঙ্গীকারকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দলের আদর্শ ও উদ্দেশ্য মানুষের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নবগঠিত কমিটির সদস্যসচিব শাহিন আহমেদ বলেন, “রাজশাহী মহানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করতে চাই। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখ-তা রক্ষার পাশাপাশি জাতীয়তাবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সংগঠনের আদর্শ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।”
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সক্রিয়তা বাড়বে।
