Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

সবাইকে সাবধান থাকতে হবে, নেকড়ে এখনও ঘোরাফেরা করছে: পরিকল্পনামন্ত্রী

নিউজডেস্ক December 28, 2021

আলো ডেস্ক: মুক্তিযুদ্ধে বিজয়ের পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়ার পরও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি সক্রিয় আছে জানিয়ে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, ‘মিরপুর খেলার মাঠে কিভাবে কিছু লোক পাকিস্তানের সাপোর্ট করে। কিভাবে প্রতিষ্ঠিত পরিবারের ছেলেরা হলি আর্টিজানের মত হামলার অংশ হয়? কিভাবে অন্য ধর্মের মানুষদের উপর হামলা এই প্রজন্মের মানুষেরা করে? তাই এখনও সামনে বিপদ আছে।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর থেকে বিভিন্ন অপপ্রচার চালিয়ে দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছে।

সেসব এখন অতীত। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তবুও সবাইকে সাবধান থাকতে হবে। কারণ নেকড়ে এখনও ঘোরাফেরা করছে। স্বাধীনতা রক্ষায় সবাইকে অতিরিক্ত যত্নবান হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সততার সঙ্গে নির্মোহভাবে দায়িত্ব পালন করতে হবে।’

গতকাল সোমবার বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংক সিলেটের হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান একথা বলেন। বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক, সিলেটের উদ্যোগে আয়োজিত সভায় তিনি ছিলেন প্রধান অতিথি।

বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক, সিলেটের সভাপতি কবীর আহমদ শরীফের সভাপতিত্বে এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক সিতাংশু শেখর রায় ও উপ-পরিচালক হুমায়রা জাহান রুপুর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের মহা-ব্যবস্থাপক একেএম এহসান। পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধশীল দেশ গঠনে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ আজ স্বাধীনতা সুফল ভোগ করছে।

বিশ্বের কাছে দারিদ্রমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।’ এসময় তিনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘সকলকে সংবিধানবদ্ধ দায়িত্ব পালন ও সৃজনশীল সেবা প্রদান করতে হবে, যাতে এর ফল সাধারণ মানুষ ভোগ করে।

Continue Reading

Previous: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আওতায় জেনারেল হাসপাতাল
Next: কক্সবাজারে নারী ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.