আলো ডেস্ক: ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রশিদ (৮০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধ আবদুর রশিদ ওই ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন জেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে আবদুর রশিদ নদীতে মাছ শিকারের জন্য ঘর থেকে বের হন। তিনি খালপাড় এলাকায় পৌঁছালে রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের মূল লাইনের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। দৌলতখান থানার ওসি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
