Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিক্ষাঙ্গন

৭০ শতাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীই কর্মজীবন নিয়ে মানসিক চাপে থাকেন

নিউজডেস্ক April 19, 2022

আলো ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে মানসিক চাপ আর হতাশা। করোনাকালীন সময়ে এবং পরবর্তীতে কর্মসংস্থানের নিরাপত্তাহীনতা, উপযুক্ত কর্মস্থানের অনিশ্চয়তা বৃদ্ধি, চাকরির বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, গ্রাজুয়েশন বিলম্বিত হওয়া, স্টার্টআপ প্ল্যান, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপ সুবিধা না পাওয়াই মূলত শিক্ষার্থীদের মানসিক চাপ ও বিষণ্নতার মূল কারণ। স্মপ্রতি করোনার প্রভাবে ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক অবস্থা কেমন- এ সম্পর্কিত একটি গবেষণা সম্পন্ন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষক।

এ গবেষণায় দেখা যায়, ৮০ শতাংশ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বিষণ্ণতা এবং ৭০ শতাংশ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মানসিক চাপ। ছেলে শিক্ষার্থীদের তুলনায় মেয়ে শিক্ষার্থীরা দ্বিগুণের চেয়ে বেশি বিষণ্ণতা এবং মানসিক চাপে ভুগছেন। কারণ কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বা কর্মজীবীদের সঙ্গে তাদের যোগাযোগ কম। যেসব শিক্ষার্থী শুধু পাঠ্যক্রমভিত্তিক পড়াশোনা করে থাকেন তাদের ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে ভালো ধারণা থাকে না। সেক্ষেত্রে এসব শিক্ষার্থীদের হতাশা এবং মানসিক চাপ বৃদ্ধি পায়। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে যাদের ধারণা কোভিড-১৯ কারণে তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান অনিশ্চিত তাদের বিষণ্ণতা তুলনামূলকভাবে বেশি।

এই মানসিক চাপ শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিসহ মারাত্মক সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। ডিপ্রেশন অ্যান্ড স্ট্রেস রিগার্ডিং ফিউচার ক্যারিয়ার অ্যামং ইউনিভার্সিটি স্টুডেন্টস্ ডিউরিং কোভিড-১৯ প্যানডেমিক’ শিরোনামে এ গবেষণার নেতৃত্বে ছিলেন শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন। এ ছাড়া অন্য সদস্যরা হলেন- উপমা চৌধুরী, আহসান হাবিব শুভ্র ও সৈয়দ মো. ফারহান। গবেষণার মূল উদ্দেশ্য জানতে চাইলে অধ্যাপক ড. জামাল উদ্দিন বলেন, আমাদের গবেষণার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা মহামারিতে ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে মানসিক অবস্থা এবং হতাশা বৃদ্ধি পাচ্ছে কি না তা যাচাই করা। তিনি বলেন, উপযুক্ত সময়ে চাকরি পাওয়ার সম্ভাবনা এবং স্নাতক শেষ হওয়া সময়ের সঙ্গে নেতিবাচক সম্পর্কিত রয়েছে।

বর্তমানে বেশিরভাগ প্রাইভেট কোম্পানি উদ্ভাবনীমূলক, সহজেই মানিয়ে নিতে পারে এমন শিক্ষার্থীদের বেশি পছন্দ করেন। তাই শিক্ষার্থীদের স্নাতক বিলম্ব হওয়ায় তাদের এই সুযোগও বিলম্ব হচ্ছে, যা তাদের অধিক হতাশা এবং মানসিক চাপে রাখছে। তবে যাদের শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগ ইন্টার্নশিপের সুযোগ দিয়ে থাকে অথবা ইন্টার্নশিপ তাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকে সেসব শিক্ষার্থীরা বাকি শিক্ষার্থীদের তুলনায় ৩৬ শতাংশ কম বিষণ্নতা এবং মানসিক চাপে ভোগেন।

প্রায় দুই বছর গবেষণা শেষে স্মপ্রতি এ গবেষণাটি স্বনামধন্য একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এ গবেষণায় শাবিপ্রবিসহ দেশের ৬২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও মাস্টার্সে অধ্যয়নরত পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের মানসিক চাপ প্রতিরোধের উপায় নিয়ে তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মানসিক চাপ এবং হতাশা থেকে মুক্ত থাকতে মিয়মিত মানসিক স্বাস্থ্যসেবা প্রোগ্রাম আয়োজন করা উচিত। এই মানসিক চাপ, হতাশা বা বিষণ্ণতার পেছনে যে কারণগুলো রয়েছে তা খুঁজে বের করতে হবে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের ইন্টার্নশিপের সুযোগ প্রদান করতে বিশ্ববিদ্যালয় এবং সরকারকে একযোগে কাজ করতে হবে।

Continue Reading

Previous: পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা: নাসিরসহ ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন আজ
Next: তৃতীয় সাবমেরিন ক্যাবলে খরচ বাড়ছে ১৭৭ কোটি টাকা

Related Stories

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

July 10, 2026
দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়তে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়তে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ

July 9, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

182482
Users Today : 343
This Month : 129997
This Year : 153918
Total Users : 182482
Views Today : 1951
Total views : 543223

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.