Skip to content
July 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

জার্মান রাষ্ট্রদূত বিএনপিকে ‘মিস কোট’ করেছেন: ফখরুল

নিউজডেস্ক April 21, 2022

আলো ডেস্ক: বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে জার্মান রাষ্ট্রদূত আচিন ট্রস্টার বিএনপির বক্তব্য ‘মিস কোট’ করেছেন বলে দাবি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গতকাল বৃহস্পতিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

গত ১৭ মার্চ বিএনপির সঙ্গে সৌজন্য বৈঠক করেন জার্মান রাষ্ট্রদূত। বৈঠক-পরবর্তী বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে দলটির একজন শীর্ষসারির নেতা সাংবাদিকদের বলেছিলেন, দেশের নির্বাচন, মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে বৈঠকে বিএনপির সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি জানিয়ে বিএনপির বক্তব্য সঠিক ছিল দাবি করে অসন্তুষ্টি জানান জার্মান রাষ্ট্রদূত। গত বুধবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূতের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, বিএনপির কোন মন্তব্যে তিনি অখুশি।

জবাবে ট্রস্টার বলেন, আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আমি বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এটি সত্য নয়। বিএনপি আমাকে ‘মিস কোট’ করেছে। এরই পরিপ্রেক্ষিতে পাল্টা ‘মিস কোট’র অভিযোগ এনে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, জার্মানির রাষ্ট্রদূত আচিন ট্রস্টার যে কথাগুলো বলছেন সেগুলো সঠিক নয়। কারণ, আমাদের দলের যিনি বক্তব্য রেখেছেন তিনি তাকে (ট্রস্টারকে) কোট করে কোনো কথা বলেননি। বরং তিনিই বিএনপির বক্তব্য ‘মিস কোট’ করেছেন।

‘কয়েকটি রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য থেকে প্রমাণিত হয় যে, সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশকে সুষ্ঠু জায়গায় নিয়ে আসতে এবং দেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আজকে এটা পরিষ্কার হয়ে গেছে, ক্ষমতা দখলকারী এ অবৈধ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র হরণ করেছে।

মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি চরম দুর্যোগের দিকে গেছে। ভয়াবহ দুর্নীতির করাল গ্রাসে পরিণত করেছে দেশ। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ দাবি তুলেছে, এ মুহূর্তে সরকারের পদত্যাগ করা উচিত। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জনগণের একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাই জনগণের দাবি। ‘আওয়ামী লীগের অপরাধটা কী যে সরকার হটাতে চায়’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, তিনি বলেছেন তাদের অপরাধ কী। আমি বলছি, উনারদের অপরাধ হচ্ছে ভয়ংকর অপরাধ।

এ দেশে তারা গণতন্ত্রকে হত্যা করেছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতার অর্জন ধুলিস্মাৎ করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নিউমাকেটে শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ সংঘর্ষের মধ্য দিয়ে আবার প্রমাণিত হয়েছে, দেশে আসলে কোনো সরকার নেই। এ সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। রাষ্ট্রকেও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তিনি বলেন, পুলিশের চোখের সামনে ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ হয়েছে।

সেটাকে বন্ধ করার কোনো পদক্ষেপ তারা নেয়নি। নিরপেক্ষতার নামে সংঘর্ষ ছড়িয়ে দিতে তারা আরও বেশি সহযোগিতা করেছে। সংঘর্ষে মৃত্যুর জন্য সরকারই দায়ী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটির সদস্যদের শপথ প্রসঙ্গে মির্জা ফখরুল, দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রদলের নবগঠিত কমিটি শপথ গ্রহণ করেছে। তারা জাতীয়তাবাদী দলকে অত্যন্ত সবল ও গতিশীল এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক শক্তি নিযোগ করবে।

একইসঙ্গে অতি অল্প সময়ের মধ্যেই তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সারাদেশে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হবে। এসময় ছাত্রদলের নতুন কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, আজিজুল বারী হেলালসহ সাংগঠনিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: আগামী বছর থেকে প্রাথমিকে সমাপনী পরীক্ষা হচ্ছে না
Next: ইলিয়াস আলীর সঙ্গে জড়িয়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন: র‍্যাব

Related Stories

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

216154
Users Today : 2407
This Month : 163669
This Year : 187590
Total Users : 216154
Views Today : 20997
Total views : 751957

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.