Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

চট্টগ্রাম বন্দর সার্বক্ষণিক সচল রাখতে হবে

নিউজডেস্ক May 10, 2022

সম্পাদকীয়: দেশেরর সবচেয়ে বড় বন্দর চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কনটেইনারের চাপ বেড়েছে। বস্তুত স্বাভাবিক সময়ের তুলনায় কম পণ্য ডেলিভারি হওয়ার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। বন্দর পরিস্থিতি যদিও এখন পর্যন্ত বিপজ্জনক পর্যায়ে যায়নি, তবে আশঙ্কার বিয়য় হলো-জাহাজ ও কনটেইনারের সংখ্যা আরও বৃদ্ধি পেলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।

উল্লেখ্য, ঈদুলফিতর ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে এবার ২৯ এপ্রিল থেকে ৭ মে টানা ৯ দিন ছুটি ছিল। যদিও এ সময়ে বন্দরের অপারেশনাল কার্যক্রম চালু ছিল; তবে কলকারখানা বন্ধ থাকায় আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা ইয়ার্ড থেকে কনটেইনার ডেলিভারি না নেওয়ায় ইয়ার্ডে আমদানীকৃত কনটেইনারের স্তূপ বৃদ্ধির পাশাপাশি বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যাও বেড়েছে বলে জানা গেছে।

ঈদজনিত ছুটি ছাড়াও ইকুইপমেন্ট, শ্রমিক ও লোকবল সংকট এবং হরতাল-ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং বা অপারেশনাল কার্যক্রমে প্রায়ই বিঘ্ন ঘটে থাকে। চট্টগ্রাম বন্দরে সৃষ্ট কনটেইনার জটের কারণে কেবল দেশের আমদানিকারক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন না, একই সঙ্গে ক্ষতির সম্মুখীন হয় দেশের অর্থনীতিও। এতে বাধাগ্রস্ত হয় উন্নয়ন। এ পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারী উভয় পক্ষকেই দায়িত্বশীল ভ‚মিকা পালন এবং বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বন্দর কর্তৃপক্ষ অবশ্য পরিস্থিতি সামাল দিতে হ্যান্ডলিং কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পাশাপাশি বিভিন্ন পক্ষকে দ্রুত পণ্য ডেলিভারি ও জাহাজ থেকে পণ্য খালাস করার তাগিদ দিচ্ছেন। বিষয়টির প্রতি আমদানিকারকদেরও গুরুত্ব দেওয়া উচিত। ঈদের দীর্ঘ ছুটিসহ বিশেষ সময়ে যাতে বন্দরের কার্যক্রম পুরোপুরি সচল থাকে, সেজন্য বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বন্দরকেন্দ্রিক জরিপ প্রতিষ্ঠান লয়েডস লিস্ট অনুযায়ী, বিশ্বের ১০০ দ্রুততম বন্দরের তালিকায় চট্টগ্রামের অবস্থান ৫৮তম। এ অগ্রগতি সত্তে¡ও কনটেইনার জট থেকে চট্টগ্রাম বন্দরকে মুক্ত করতে না পারার বিষয়টি ভাবনার বৈকি।

দেশে ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটায় আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় দেশের প্রধান সমুদ্রবন্দর সার্বক্ষণিকভাবে সচল ও কার্যক্ষম রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অনিয়ম ও দুর্নীতি রোধসহ ঈদের ছুটি বা কোনো দুর্যোগে চট্টগ্রাম সমুদ্রবন্দরের কার্যক্রমে যাতে কোনোরকম ছন্দপতন না ঘটে, তা নিশ্চিত করা জরুরি।

Continue Reading

Previous: ২০২৩ সালে এসএসসি-এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা পূর্ণ নম্বরে এবং পূর্ণ সময়ে হবে
Next: পরিবারসহ পালিয়ে নৌঘাঁটিতে আশ্রয় রাজাপাকসের

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.