Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

দারুশা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনের পিএ ইকবাল হোসেন মনোনিত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের সংবাদ সম্মেলন

নিউজডেস্ক May 10, 2022

স্টাফ রিপোর্টার- 
নিয়োগ বাণিজ্য করতে রাজশাহীর একটি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি করা হয়েছে স্থানীয় সাংসদের ব্যক্তিগত সহকারীকে (পিএস)। রাজশাহীর পবা উপজেলার দারুশা কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন।

দারুশা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে সম্প্রতি মনোনীত হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনের পিএ ইকবাল হোসেন। এ নিয়ে এলাকাবাসীর অসন্তোষ প্রকাশ করেছেন। এর মধ্যেই সংবাদ সম্মেলন করা হলো। মঙ্গলবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের শিক্ষার্থী সিজার হোসেন। তিনি বলেন, ‘দীর্ঘ দিন ধরেই আমাদের কলেজের পরিচালনা পর্ষদ ছিল না। করোনার কারণে নতুন কমিটিও হয়নি। আমাদের প্রত্যাশা ছিল, কলেজটিতে এমন কেউ সভাপতি হবেন যিনি অবহেলিত এই কলেজটির সার্বিক উন্নয়নে কাজ করতে পারবেন। কিন্তু কলেজের সভাপতি করা হয়েছে ইকবাল হোসেনকে যিনি নিজের জীবনের পড়াশোনাই শেষ করতে পারেননি। তার বয়স এখন মাত্র ২৬-২৭ বছর হবে। উচ্চমাধ্যমিক পাস করার পর ডিগ্রিতে ভর্তি হলেও তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। তবে তিনি স্থানীয় এমপি আয়েন উদ্দিনের অলিখিত নামধারী পিএস হওয়ার কারণে প্রভাব খাটিয়ে অসৎ উদ্দেশ্যে তাকে সভাপতি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহেনা বেগম কোনরকম ভোটার তালিকা প্রকাশ না করে বা কোন অভিভাবক কমিটির নির্বাচন না করে অসৎ উদ্দেশ্যে অতি গোপনে গত ২৫ এপ্রিল রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে কমিটি অনুমোদন করে নেন। এটি প্রকাশ পাবার পর কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অত্যন্ত মর্মাহত। তারা কেউই ‘অযোগ্য’ ব্যক্তিকে সভাপতি মানতে পারছেন না।’

নিয়োগ বাণিজ্য করতে ইকবালকে সভাপতি করা হয়েছে অভিযোগ তুলে তিনি বলেন, ‘একাদশ শ্রেণির এই কলেজটিকে ডিগ্রি পাঠদানের প্রস্তুুতি চলছে। ডিগ্রি বিভাগ খোলা হলে অনেক শিক্ষক-কর্মচারী নিয়োগের প্রয়োজন পড়বে। সে সময় প্রায় ৪ কোটি টাকা নিয়োগ বাণিজ্য করতেই এমপি আয়েন উদ্দিনের ঘনিষ্ঠ ব্যক্তিকে কলেজের সভাপতি করা হয়েছে। তিনি সভাপতি হিসেবে থাকলে এবং উৎকোচ নিয়ে নিয়োগ বাণিজ্য করলে কলেজে শিক্ষার কোন মান থাকবে না। আমরা ক্ষতিগ্রস্ত হবো।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বেকার যুবক ইকবাল হোসেনের পাঁচ বছর আগেও নিজের কোন সম্পদ ছিল না। পিএস হওয়ার পরেই বদলে যায় তার ভাগ্যের চাকা। তিনি ৫০-৬০ লাখ টাকা খরচ করে আলিশান বাড়ি নির্মাণ করেছেন। মাঠে জমি কিনেছেন। ক্ষমতার দাপটে সরকারের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রায় ৫০ বিঘা জমিতে পুকুর খনন করেছেন। আরও অনেক অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। এমন একজন ব্যক্তিকে কলেজের সভাপতি করা হলে কলেজটি ক্ষতিগ্রস্থ হবে। কিন্তু ভয়ে কলেজের কোন শিক্ষকেরা প্রতিবাদ করতে পারছেন না। তবে আমরা কিছু শিক্ষার্থী এবং সচেতন অভিভাবক এ ব্যাপারে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছি। আমরা ইকবালকে সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।’

সংবাদ সম্মেলন থেকে কলেজের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে সঠিক নিয়মে পুনরায় নতুন পরিচালনা পর্ষদ গঠন করে কলেজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অভিভাবক মো. কামরুল, আবুল হোসেন, সোহাগ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহেনা বেগম বলেন, ‘যাঁরা সংবাদ সম্মেলন করেছেন, তাঁরা মামলা করলেই তো পারেন। তাহলে সব ঝামেলা মিটে যায়।’ আর কলেজের সভাপতি ইকবাল হোসেন বলেন, ‘যাঁরা সভাপতি হতে পারেননি, তাঁরা ষড়যন্ত্র করছেন।

Continue Reading

Previous: মান্দায় কৃষকের ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান মতিন
Next: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী ভিয়েতনাম

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.