আলো ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বলেছেন, বাংলাদেশ ও ভিয়েতনাম একইধরনের উন্নয়নের লক্ষ্য সামনে রেখে কাজ করে যাচ্ছে। এ কারণে দুদেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি। গতকাল মঙ্গলবার ভিয়েতনাম দূতাবাসে ক‚টনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) ও কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বলেন, দুদেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে। তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে দুই দেশ আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগী হলেও এটাকে একটা সুযোগ হিসেবে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। প্রতিযোগিতার মধ্যদিয়ে ভালো কিছু বের হয়ে আসে।
দুদেশের সম্পর্ক উন্নয়নে ভবিষ্যতে ডিক্যাবের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ফাম ভিয়েত চিয়েন। মতবিনিময় সভায় ডিক্যাবের সভাপতি রেজাউল করিম লোটাস বলেন, জনক‚টনীতির মাধ্যমে জনগণ পর্যায়ে সম্পর্ক উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে।
বাংলাদেশ-ভিয়েতনাম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে ক‚টনৈতিক সাংবাদিকরা সব ধরনের সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন ডিক্যাবের সাবেক সভাপতি রাহীদ এজাজ, ইমরান আলম, সহ-সভাপতি তৌহিদুর রহমান, যুগ্মসম্পাদক ইমরুল কায়েস, বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সায়িদ এম রহমান।
