আলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আাজ শুক্রবার বাদ জুমা দেশব্যাপী দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুমা দেশব্যাপী মসজিদে মসজিদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে দোয়া ও মোনাজাতে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।
