Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ইলিশ রক্ষায় অভিযানের সময় মৎস্য অধিদপ্তরের ট্রলারে হামলা

নিউজডেস্ক October 15, 2021

আলো ডেস্ক: বরিশালের হিজলায় মৎস্য অধিদপ্তরের ট্রলারে হামলায় আহত হয়েছেন মাঝি ও তার সহযোগী। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে আটক করা হয়েছে ১৩ জন জেলেকে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযানে আটক ১৩ অসাধু জেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম ছয়জনকে এক বছর করে কারাদন্ড, তিনজনকে এক মাস করে কারাদন্ড এবং চারজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। অন্যদিকে মৎস্য অধিদপ্তরের ট্রলারে হামলার ঘটনায় আটক ১০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। গত বুধবার দিবাগত গভীর রাতে মা ইলিশ রক্ষায় এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর। অভিযানে সহায়তা করে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা। আটকদের বাড়ি হিজলা ও পার্শ্ববর্তী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বলে মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকরে গত বুধবার রাতে মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা তিনটি ট্রলার নিয়ে অভিযানে বের হন। এ সময় মেমানিয়া ইউনিয়নের গঙ্গাপুর সংলগ্ন মেঘনা নদী থেকে চারজন জেলেকে আটক করা হয়। এরপর গৌরবদী ইউনিয়নের খালিশপুর সংলগ্ন মেঘনা নদী থেকে আটক করা হয় আরও ৯ জনকে। এ সময় হঠাৎ দুটি ট্রলার নিয়ে মৎস্য অধিপ্তরের ট্রলারে হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মৎস্য অধিদপ্তরের ট্রলারের মাঝি মো. সোলায়মান হোসেন ও তার সহকারী মো. রুবেল হোসেনকে কুপিয়ে জখম করেন। পরে কোস্টগার্ড ও পুলিশের তৎপরতায় হামলাকারী ১০ জনকে আটক করা হয়। মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, হামলাকারীরা দুটি ট্রলারে ছিলেন। তাদের কাছে রাম দা, দা সহ বিভিন্ন ধারালো অস্ত্র ছিল। তারা নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকার করে আসছিলেন। এ ছাড়া তারা হামলা করে অন্য জেলেদের থেকে টাকা, মাছ ও জাল ছিনিয়ে নিতেন। হিজলা থানার ওসি মো. ইউনুস জানান, মৎস্য অধিদপ্তরের ট্রলারে হামলার ঘটনায় আটক ১০ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ছাড়া মা ইলিশ রক্ষার অভিযানে আটক ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Continue Reading

Previous: খালেদার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া কর্মসূচি
Next: যশোরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.