Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

পত্রিকা বিক্রেতা খুকির জন্য বেডসহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেন রাসিক মেয়র/২ হাসপতালে খোঁজখবর নিলেন নারীনেত্রী শাহীন আকতার

নিউজডেস্ক December 19, 2022

স্টাফ রিপোর্টার
নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা ও রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৭নং ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন। খবর পেয়ে খুকির জন্য হাসপাতালের বেডসহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সোমবার বিকেল সাড়ে ৪টায় রাসিক মেয়রের পক্ষে মেয়রপত্নী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নারীনেত্রী শাহীন আকতার রেণী হাসপাতালে খুকিকে দেখতে যান। এ সময় খুকির জন্য বেডসহ উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন ও তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণীর উপস্থিতিতে হাসপাতালের বারান্দা থেকে দিল আফরোজ খুকিকে ৭নং ওয়ার্ডের ১৩ নং পেয়িং বেডে স্থানান্তর করা হয়।

এ সময় সমাজসেবী শাহীন আকতার রেণী বলেন, খুকির অসুস্থ্যতার খবর শুনে ঢাকায় অবস্থানরত রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। খুকির উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে মেয়র মহোদয় রামেক হাসপাতালের পরিচালকের সঙ্গেও ফোনে কথা বলেছেন।

হাসপাতালে খুকির জন্য বেড সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা সব সময় খুকির পাশে আছি। শাহীন আকতার রেণী আরো বলেন, খুকিমুনি হচ্ছে আমাদের নারী সমাজের সম্পদ ও অনুপ্রেরণা। সে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পত্রিকা বিক্রি করে এবং সেই আয় থেকে সংসার চালায়। মাননীয় প্রধানমন্ত্রীর সুনজর তার উপর পড়েছিল। ২০২০ সালে খুকি শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিল। সংগ্রামী এই নারীর দুঃসময়ে আমাদের সকলের তার পাশে দাঁড়ানো উচিত।

এ সময় মাননীয় রাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী মোঃ তানসেন ওয়াহিদ তাসকিন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রামেক ছাত্রলীগের সভাপতি ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন, রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিল আফরোজ খুকি রাজশাহী মহানগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা। বয়স প্রায় ৬০ বছর। দিনভর পরিশ্রম করলেও অনেক কষ্টে জীবনযাপন করেন। ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় খুকির জীবন-সংগ্রামের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন খুকির দাঁড়ায়। ২০২০ সালে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পান দিল আফরোজ খুকি।

Continue Reading

Previous: রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
Next: ফেসবুকে ফুলগাছ বিক্রি করে ভাগ্যবদল কলেজ শিক্ষার্থীর

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.