Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মূল্যস্ফীতির চাপে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে জনগন

নিউজডেস্ক December 20, 2022

সম্পাদকীয়: করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বেড়েছে। তাই মন্দা মোকাবিলায় খাদ্য ও জ্বালানি  চালসহ নিত্য প্রয়োজনীয় বেশির ভাগ পণ্যের দাম বেড়েই চলেছে। আর আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সাথে বড় সমস্যা তৈরি হয়েছে পরিবহন খরচ নিয়ে। বিশেষ করে পণ্য কিনেও চাহিদা মতো জাহাজ ও কন্টেইনার পাওয়া যাচ্ছে না।

এ কারণে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে আমদানীকারকদের। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের প্রায় সব দেশেই খাদ্য নিরাপত্তার ঝুঁকির মাত্রা ভয়ানকভাবে বেড়ে গেছে। একইসঙ্গে আগামী দুই বছর বিশ্বের প্রায় সব দেশে দারিদ্র্যের সংখ্যাও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশসহ অনেক দেশে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছে এবং আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও চালসহ নিত্যপণ্যের দাম বাড়লে সবচেয়ে বেশি বিপদে পড়েন স্বল্প আয়ের মানুষ; বিশেষ করে করোনাকালে যাঁরা কাজ হারিয়েছেন, যাঁদের আয় কমে গেছে, তাঁদের জন্য বাজারের এই ঊর্ধ্বগতি মড়ার উপর খাঁড়ার ঘা ছাড়া আর কিছুই নয়।

বাংলাদেশে মুদ্রাস্ফীতির চেয়েও ভয়াবহ আকার ধারণ করছে কারসাজি। কতিপয় অসাধু ব্যবসায়ী চক্রের অতি মুনাফালোভী মানসিকতার কারণে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এ চক্রের বিরুদ্ধে কর্তৃপক্ষ পদক্ষেপ নেওয়ার কথা বারবার ঘোষণা দিলেও বাস্তবে কী পদক্ষেপ নেওয়া হয় তা বোধগম্য নয়। যেহেতু অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ হচ্ছে না, সেহেতু প্রতীয়মান হয়, কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নিচ্ছে তা যথেষ্ট নয়। ভরা মৌসুমে চালের বাজারে অস্থিরতার বিষয়টি কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছে।

দেশে বর্তমানে খাদ্যশস্যের মজুত পরিস্থিতি ভালো। এ ছাড়া মাঠ থেকে আমন ধান কৃষকের গোলায় উঠতে শুরু করেছে। সেই ধানের নতুন চাল ইতোমধ্যে বাজারেও এসেছে। বর্তমানে চালের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই; তবু বাড়ছে দাম। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সাথে বড় সমস্যা তৈরি হয়েছে পরিবহন খরচ নিয়ে। বিশেষ করে পণ্য কিনেও চাহিদা মতো জাহাজ ও কন্টেইনার পাওয়া যাচ্ছে না। এ কারণে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে আমদানীকারকদের এ অবস্থায় পণ্য নিয়ে কোনো ধরনের কারসাজি চলতে দেওয়া উচিত নয়।

অসাধু ব্যবসায়ীদের প্রতি কর্তৃপক্ষের নমনীয়তা দুঃখজনক। খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধি- এ অবস্থায় সরকারের উচিত হবে অতি দরকারি পণ্যগুলোতে ভর্তুকি দিয়ে জনগণের পাশে দাঁড়ানো। তাই চালের দাম বাড়িয়ে কৃষকদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা না করে তাঁদের উৎপাদন ব্যয় কমানোর ওপরই জোর দিতে হবে। শুধু চাল নয়, ডলার থেকে শুরু করে বলতে গেলে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দাম বাড়ানো হয়নি।

সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মাঝেমধ্যে অভিযান চালালেও দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারছে না। এমতা অবস্থায় সরকারের একার পক্ষে এটা সম্ভবও নয়। সেজন্য সরকারের পাশাপাশি সবার সদিচ্ছা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকলে দ্রব্যমূল্যের কারসাজি বন্ধ করা দুঃসাধ্য ব্যাপার। তারপরেও সেই দুঃসাধ্যকে সাধন করতেই হবে। সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Continue Reading

Previous: রাজশাহীতে খেঁজুর গুড়ের রমরমা ব্যবসা
Next: স্থায়ী ক্যাম্পাসে যেতে ব্যর্থ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর হচ্ছে ইউজিসি

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.