Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

বিএনপি-জামায়াতকে ঠেকাতে মাঠে থাকবে আওয়ামী লীগ

নিউজডেস্ক December 30, 2022

আলো ডেস্ক: বিএনপি-জামায়াতের যে কোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা রাজপথে রাজপথে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। এজন্য তারা আগামী নির্বাচন পর্যন্ত রাজপথের অবস্থান থাকবেন, আক্রমণ করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে দলীয় নেতারা এ ঘোষণা দেন। বিএনপি জামায়াতের নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এদিন রাজধানীর বিভিন্ন স্পটে সকাল থেকে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিকেলে বঙ্গবন্ধু এভিনিয়ে এ সমাবেশে মোবাইল ফোনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপি-জামায়াতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা ক্ষমতায় আছি। আমরা আক্রমণকারী হব না কিন্তু তারা আক্রমণ করলে রাজপথে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা মাঠে আছি, মাঠে থাকব। আজকে বিএনপি জামায়াতের নেতৃত্বে মৌলবাদী সন্ত্রাসীরা মাঠে নেমেছে। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাচাতে হবে। উন্নয়নকে বাঁচাতে হলে আওয়ামী লীগ ক্ষমতায় রাখতে হবে। দেশের উন্নয়ন অর্জনকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।

উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনার সরকারকে বাঁচাতে হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, বিএনপি বলেছিল তারা ৩০ তারিখ মিছিলে মিছিলে সয়লাব করে দেবে। কই তাদের মিছিল তো দেখলাম না। রাজপথে রয়েছে আওযামী লীগের নেতাকর্মীরা। আসলে বিএনপি-জামায়াত কাগুজে বাঘ। তারা সন্ত্রাস করে ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। এটা আমরা হতে দিতে পারি না। এই ষড়যন্ত্রকারী, আগুন সন্ত্রাসী, মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তারা কোনো সন্ত্রাসীকর্মকাণ্ড, ষড়যন্ত্র করলে দাঁত ভাঙা জবাব দিতে হবে।

আপনারা পাহারায় থাকলে ঢাকা শহরে আগুন সন্ত্রাসীরা আর সন্ত্রাস করতে পারবে না। সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি-জামায়াত মানুষের জানমালের যাতে ক্ষতি করতে না পরে, কোনো মতলব যাতে হাসিল করতে না পারে এজন্য আমরা পাহারাদারের ভ‚মিকা পালন করছি, তারা সফল হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই বাংলাদেশকে পেছনে ফেলা যাবে না। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের এই ভ‚মিকে যাতে কেউ ক্ষতবিক্ষত করতে না পারে সে জন্য আমরা পাহারায় থাকব। বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কিছু করতে পারবে না, লাভ হবে না, আওয়ামী লীগ জনগণের দল।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সাপ যেমন কিছুদিন পর পর চামড়া-খোলস বদলায়, বিএনপির জোটও কিছুদিন পরে পরে খোলস বদলায়। কোনো সময় ২০ দল হয়, ১২ দল হয়, এখন বলছে ৩৩ দল। কিন্তু ৩৩ দলের মধ্যে ৩০টাকে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কারণ কয়েকটি হাতে গোনা দল ছাড়া বাকিগুলো আসলে সাইনবোর্ড সর্বস্ব দল। এই বিএনপির আজকের যে গণমিছিল, এতে মানুষ আতঙ্কিত। তাদের এই গণমিছিলের কর্মসূচিতে ঢাকা শহরের মানুষ আতঙ্কিত। সরকারি দল হিসেবে আমাদের দলের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। দেশে যাতে শান্তি-শৃঙ্খলা-স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় এবং তার মিত্ররাও, আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব।

আমরা রাজপথে ছিলাম, আছি, থাকব। তাদেরকে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। তিনি বলেন, শেখ হানিসার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে তাই বিএনপি আতঙ্কিত আগামী নির্বাচনেও তাদের ভরাডুবি হবে বলে। বিএনপি-জামায়াত ওঁৎ পেতে বসে আছে কখন ছোবল মারবে। তাই আপনারা সতর্ক পাহারায় থাকবেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের প্রতিরোধ করব। তারা যাতে দেশে কোনো বিশৃঙ্খলা করতে না পারে এইজন্য আমরা রাজপথে অবস্থান নিয়েছি। আমাদের এই অবস্থান আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহনগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা মহানর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, হাজী মোহাম্মদ শাহীন, আবদুস সাত্তার মাসুদ, হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

Continue Reading

Previous: ১১ জানুয়ারি অবস্থান কর্মসূচি জাতীয়তাবাদী সমমনা জোটের
Next: বইয়ে ভুল থাকলে সংশোধন করা হয়: শিক্ষামন্ত্রী

Related Stories

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

196194
Users Today : 757
This Month : 143709
This Year : 167630
Total Users : 196194
Views Today : 6442
Total views : 618904

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.