Skip to content
July 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

দেশে বিলাসবহুল গাড়ির ক্রেতা বাড়ছে

নিউজডেস্ক February 5, 2023

আলো ডেস্কঃ দেশে মার্সিডিজ-বেঞ্জ, অডি, ফোর্ড, ফেরারির মতো বিলাসবহুল গাড়ির চাহিদা বাড়ছে। তাছাড়া জাপানি প্রাডো, হ্যারিয়ার, টয়োটা করোলা ক্রসের মতো গাড়ির বাজারও অতীতের চেয়ে ভালো। অর্থনৈতিক সংকটের মধ্যেও গত বছর সব ধরনের গাড়ির রেকর্ডসংখ্যক বিলাসবহুল গাড়ির নিবন্ধন হয়েছে। মূলত দেশে গাড়ির ক্রেতা বাড়ছে। ফলে চাহিদাও আগের চেয়ে অনেক বেড়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন তার প্রধান কারণ। বর্তমানে মানুষের আয় বাড়ায় ক্রয়ক্ষমতা বেড়েছে। ফলে এদেশের মানুষ রেঞ্জ রোভার, মার্সিডিজ, বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ি চালাচ্ছে। ভবিষ্যতে দেশে গাড়ির চাহিদা আরো বাড়বে।

অটোমোবাইল খাত এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, বিআরটিএ ১৮০০ সিসি বা তার চেয়ে বেশি ইঞ্জিন সক্ষমতার প্রাইভেটকার ও জিপকে ‘ঘ’ সিরিজে নিবন্ধন দেয়। ২০২২ সালে ওই সিরিজের ১০ হাজার ২৩৬টি গাড়ির নিবন্ধন দেয়া হয়েছে। আর আগের বছর নিবন্ধন নেয়া ওই ধরনের গাড়ির সংখ্যা ছিল ৭ হাজার ৬০২। বিদ্যমান অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশে বিলাসবহুল গাড়ি নিবন্ধনে প্রায় ৩৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সূত্র জানায়, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় দেশে গাড়ির নতুন ক্রেতার সংখ্যা আগের তুলনায় বেড়েছে।

আগে যারা স্টেশন ওয়াগন, এক্সিওর মতো তুলনামূলক কম দামের গাড়ি ব্যবহার করতো তাদের মধ্যে দামি গাড়ি ব্যবহারের প্রবণতা বাড়ছে। এক দশক আগেও দেশে ‘ঘ’ সিরিজের জিপ বা বিলাসবহুল গাড়ির বার্ষিক বিক্রি ও নিবন্ধনের পরিমাণ এক হাজারের আশপাশে ছিল। বিগত ২০১৩ সালে দেশে ১ হাজার ৩০৩টি ‘ঘ’ সিরিজের গাড়ি নিবন্ধন পেয়েছিল। পরের বছর সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৪৯-এ। আর ২০১৫ ও ২০১৬ সালে বিলাসবহুল গাড়ি নিবন্ধনের পরিমাণ ছিল যথাক্রমে ৩ হাজার ৫৬৪ ও ৪ হাজার ৮৬৯টি। আর ২০১৭ সালে ‘ঘ’ সিরিজের গাড়ি নিবন্ধন ৫ হাজারের গণ্ডি ছাড়ায়। ওই বছর বিআরটিএ মোট ৫ হাজার ৪১৯টি ‘ঘ’ সিরিজের গাড়ি নিবন্ধন দেয়।

তারপর ২০১৮ ও ২০১৯ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৫ হাজার ৫৪৭ ও ৫ হাজার ৬২৭-এ। তবে করোনা মহামারীর কারণে ২০২০ সালে অন্য সব গাড়ির মতো ‘ঘ’ সিরিজের গাড়ির নিবন্ধনও কিছুটা কমে যায়। ওই বছর ব্যবহারকারীরা বিআরটিএ থেকে ৪ হাজার ৯১১টি বিলাসবহুল গাড়ির নিবন্ধন নেয়। সূত্র আরো জানায়, সরকারই বাংলাদেশে ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট প্যাসেঞ্জার কার) অন্যতম বড় ক্রেতা। তবে গত বছরের জুলাইয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের গাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তী সময়ে ডলার সংকট তীব্র হতে শুরু করলে ব্যাংকগুলো গাড়ি আমদানির ঋণপত্র (এলসি) খুলতেও গড়িমসি শুরু করে। বর্তমানে গাড়ি আমদানির এলসি খোলা প্রায় বন্ধ।

আর তাতে শতভাগ মার্জিন নীতি আরোপ করা হয়েছে। কিন্তু সরকারের এমন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের মধ্যেও দেশে ব্যক্তিগত গাড়ি বিক্রি বেড়েছে। শুধু বিলাসবহুল বা ব্যক্তিগত গাড়ি নয়, সামগ্রিকভাবে দেশে সব ধরনের গাড়ির নিবন্ধনই প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এদিকে গাড়ি ব্যবসায়ীদের মতে, দেশে গাড়ি নিবন্ধন ও বিক্রিতে আরো প্রবৃদ্ধি হওয়া উচিত। বাংলাদেশের জনসংখ্যা অনুপাতে গাড়ি ব্যবহারকারীর সংখ্যা এখনো অনেক কম। যে হারে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, তাতে গাড়ি নিবন্ধন ও বিক্রি আরো বেশি হওয়া উচিত ছিল। কিন্তু গাড়ি আমদানি ও বিক্রিতে সরকারি বিভিন্ন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণেই এটা সম্ভব হচ্ছে না।

অন্যদিকে দেশে গাড়ির বাজার প্রসঙ্গে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) মহাসচিব মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, বাংলাদেশের বাজারে ইউরোপ বা আমেরিকান গাড়ি ক্রেতা এখনো তুলনামূলক কম। বিপরীতে জাপানি গাড়ির বাজারটি বেশ ভালো হচ্ছে। বিএমডব্লিউ, ফোর্ড বা মার্সিডিজ-বেঞ্জের একটি গাড়ির দাম কয়েক কোটি টাকা। আর ৬০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যেই এসইউভি মানের জাপানি গাড়ি পাওয়া যায়। গাড়ির চাহিদার ক্ষেত্রে দামের বিষয়টি মুখ্য ভূমিকা পালন করে, যা জাপানি গাড়িগুলোকে সুবিধাজনক অবস্থায় রেখেছে।

Continue Reading

Previous: বন্ধ করা যাচ্ছে না বিদ্যুৎ চুরি
Next: মাদারীপুরে হত্যার আসামিকে ডেকে নিয়ে হত্যা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

July 24, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

July 24, 2026
মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

July 24, 2026
মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও

মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও

July 24, 2026
নথি বলছে কেন্দ্রের নির্দেশনায় সম্পন্ন নিয়োগ, অভিযোগের পর বরখাস্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নথি বলছে কেন্দ্রের নির্দেশনায় সম্পন্ন নিয়োগ, অভিযোগের পর বরখাস্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

July 24, 2026
রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

July 24, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

July 24, 2026
গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি

July 24, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

July 24, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

July 24, 2026
মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

July 24, 2026
মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও

July 24, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

202010
Users Today : 1186
This Month : 149525
This Year : 173446
Total Users : 202010
Views Today : 7442
Total views : 652588

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.