Skip to content
July 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

বিনিয়োগ ও রাজস্ব ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজডেস্ক February 5, 2023

আলো ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব কার্যালয় ‘রাজস্ব ভবন’-এর ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের শের-ই-বাংলা নগরে নবনির্মিত ভবনে এই ফলক উন্মোচন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী ভবন উদ্বোধন উপলক্ষে মোনাজাতে অংশ নেন এবং রাজস্ব ভবন পরিদর্শন করেন। এ সময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুমিনসহ রাজস্ব বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে একই এলাকায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নিজস্ব প্রধান কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবনির্মিত ভবনটির নামকরণ করা হয়েছে ‘বিনিয়োগ ভবন’। সুইস চেপে ১২তলা বিশিষ্ট নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানও উপস্থিত ছিলেন। পরে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। মোনাজাত পরিচালনা করেন বিডার যুগ্ম সচিব আশফাকুল আলম মুকুল।

এদিকে রাজস্ব ভবন উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এনবিআর দেশের প্রয়োজনীয় রাজস্ব আহরণ করে অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে চলেছে। দেশের মোট আয়ে এনবিআর আহৃত রাজস্বের পরিমাণ প্রায় ৮৬ শতাংশ। ভবন উদ্বোধনের পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ ও ৬ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, সম্মেলনের দুই দিন রাজস্ব আদায়, ভ্যাট ও আয়করের ভ‚মিকা নিয়ে একাধিক সভা-সেমিনার হবে। সম্মেলনে মতবিনিময় এবং স্টল স্থাপনের মাধ্যমে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিষয়ক সেবাসমূহের বিষয়ে সাধারণ জনগণকে বাস্তবিক ধারণা দেওয়া হবে। একইসঙ্গে অস্থায়ীভাবে নির্মিত রাজস্ব মিউজিয়ামে ভ্যাট, আয়কর ও কাস্টমস বিভাগের ঐতিহাসিক দলিল, গেজেট, ঐতিহাসিক বস্তুসমূহ সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।’

এনবিআর চেয়ারম্যান আরও যোগ করেন, ‘রাজস্ব সম্মেলনে ভ্যাট, আয়কর এবং কাস্টমসের তিনটি স্টল থাকবে। স্টলগুলোতে ভ্যাট নিবন্ধন, আয়কর সনদপত্র, ভ্যাট ও আয়করের দাখিলপত্র জমা দেওয়াসহ ভ্যাট, কাস্টমস ও আয়কর সংক্রান্ত অন্য প্রয়োজনীয় সেবা দেওয়া হবে।

Continue Reading

Previous: বগুড়ার সড়কে প্রাণ গেলো ৩ জনের
Next: ছাত্র অধিকারের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

July 24, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

July 24, 2026
মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

July 24, 2026
মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও

মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও

July 24, 2026
নথি বলছে কেন্দ্রের নির্দেশনায় সম্পন্ন নিয়োগ, অভিযোগের পর বরখাস্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নথি বলছে কেন্দ্রের নির্দেশনায় সম্পন্ন নিয়োগ, অভিযোগের পর বরখাস্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

July 24, 2026
রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

July 24, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

July 24, 2026
গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি

July 24, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

July 24, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

July 24, 2026
মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

July 24, 2026
মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও

July 24, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

201528
Users Today : 704
This Month : 149043
This Year : 172964
Total Users : 201528
Views Today : 3741
Total views : 648887

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.