Skip to content
July 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

হাসপাতালে রোগীরা কোয়ালিটি চিকিৎসা পাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজডেস্ক February 6, 2023

আলো ডেস্ক: দেশের হাসপাতালগুলোতে আমরা এখন পর্যন্ত কোয়ালিটি চিকিৎসা দিতে পারছি না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল রোববার দুপুরে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। স্বাস্থ্য মন্ত্রী বলেন, দেশের সব হাসপাতালে এখনও মানসম্মত সেবা নিশ্চিত করতে পারেনি। সেবার মানোন্নয়নে আমরা সারাদেশ ঘুরে বেড়াচ্ছি। স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন,দেশের প্রতিটি হাসপাতালে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ ,শুধু হাসপাতাল তৈরি করলে আর কিছু মেশিন কিনে দিলেই চিকিৎসা হয়ে যাবে না।

চিকিৎসা সেবা মূলত নির্ভর করে ডাক্তার-নার্সদের ওপর। এই বিষয়গুলোতে ভবিষ্যতে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ক্যান্সার রোগের চিকিৎসা ব্যয়বহুল। বৈষম্যও রয়েছে। দরিদ্র মানুষ চিকিৎসা করাতে পারে না। দীর্ঘদিন চিকিৎসা নিতে হয় বলে বড় অংকের অর্থ খরচ হয়। এজন্য আমরা চিকিৎসায় বৈষম্য কমানোর চেষ্টা করছি। জাহিদ মালেক বলেন, বাংলাদেশ সংক্রমণব্যাধি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। কলেরা,ডায়রিয়ায় এখন আর মৃত্যু নেই বললেই চলে।

আমাদের দেশে অসংক্রামক রোগ বেড়েছে। ৬০-৭০ শতাংশ মৃত্যুই অসংক্রামক রোগে। সবচেয়ে বেশি মৃত্যু হয় ক্যান্সার ও হার্ট অ্যাটাকে। এছাড়াও ব্রেস্ট ক্যান্সারে ৯ শতাংশ, গলায় ক্যান্সারে ১৪ শতাংশ মানুষের মৃত্যু হয়। মন্ত্রী বলেন, বছরে ১ লাখ লোক ক্যান্সারে মারা যায়, আর আক্রান্ত হয় দেড় লাখ। বাস্তব চিত্র এর চেয়েও খারাপ। কারণ হলো অনেক লোক চিকিৎসার আওতার বাইরে থাকে। যে কারণে অনেকেই পরিসংখ্যানের আওতার বাইরে থাকে। আমাদের দেশে রোগীর তুলনায় চিকিৎসা ব্যবস্থা খুবই স্বল্প।

২০ লাখ মানুষ আছেন ক্যান্সার আক্রান্ত। তাদের চিকিৎসায় যে বড় মাপের ব্যবস্থাপনা দরকার, সেটি আমরা পারিনি, তবে আমরা পদক্ষেপ নিয়েছি। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ক্যান্সারের চিকিৎসা ও ডায়াগনোসিসে সরকার গুরুত্ব দিচ্ছে। ৮টি বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল তৈরি হচ্ছে। ক্যান্সার স্ক্রিনিংয়ে বিশেষ কিছু ব্যবস্থা রেখেছি। অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা প্রাইমারি হেলথ কেয়ারে গুরুত্ব দিচ্ছি। সম্মিলিত উদ্যোগে আমরা ক্যান্সার নিয়ন্ত্রণে আনতে পারবো। তিনি আরও বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে। রেজিস্ট্রি নেই, যথেষ্ট পরীক্ষা নেই। এত সব নাইয়ের মধ্যেও আমরা কাজ করছি।

এই হাসপাতালকে নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. জামালউদ্দিন চৌধুরীসহ আরও অনেকে।

Continue Reading

Previous: বাংলাদেশ থেকে আলু, আম ও ফুলকপি নিতে চায় রাশিয়া: কৃষিমন্ত্রী
Next: ৩০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

Related Stories

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

196458
Users Today : 1021
This Month : 143973
This Year : 167894
Total Users : 196458
Views Today : 9625
Total views : 622087

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.