Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

প্রাথমিকে শিক্ষক বদলি, ডিজিটালাইজেশনের সুফল কোথায়?

নিউজডেস্ক February 20, 2023

সম্পাদকীয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও হয়রানি থেকে মুক্তি পেতে দেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে ডিজিটাল বদলির ব্যবস্থা। কিন্তু তাতেও কাজ হয়নি।  অনলাইনে বদলির ক্ষেত্রে সেই পুরোনো অভিযোগই পাওয়া গেছে। অথচ এসব সমস্যা দূর করার উদ্দেশ্যেই কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালা অনুযায়ী যার অগ্রাধিকার পাওয়ার কথা, তিনি বদলির সুযোগ পাননি, পেয়েছেন অন্যজন। অভিযোগ উঠেছে, আগের মতো এখনো ধরনা না দিলে বদলির সুযোগ মিলছে না; যিনি যোগাযোগ করতে পেরেছেন, তারই বদলি হয়েছে। আবার অনেকে বলছেন, বদলির জন্য যে সফ্টওয়্যার তৈরি করা হয়েছে, সেটিতেই রয়েছে সমস্যা।

কিন্তু সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলছেন, সফ্টওয়্যারে কোনো ত্রুটি নেই, এটি স্বয়ংক্রিয়ভাবে সব বিশ্লেষণ করে বদলির আদেশ তৈরি করে দেয়। কাজেই দেখা যাচ্ছে, অনলাইনে বদলির কার্যক্রম চালু করা হলেও এটি সব জায়গায় সঠিকভাবে কাজ করছে না। এ ক্ষেত্রে সমস্যাটি কোথায় তৈরি হচ্ছে এবং সমস্যা তৈরির পেছনে কেউ আছে কিনা, তা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। বদলির ক্ষেত্রে শিক্ষকদের হয়রানি আর উৎকোচ বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিনের।

জানা গেছে, একশ্রেণির অসাধু শিক্ষা কর্মকর্তা বদলি মৌসুমের অপেক্ষায় থাকেন সারা বছর। বছরের শুরুর তিন মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এলে তারা হয়রানির দুয়ার খুলে বসেন। অন্যদিকে হয়রানি ও ঘুসের যন্ত্রণা থেকে বাঁচতে অনেক শিক্ষক প্রভাবশালী মহলে তদবির করেন। এছাড়া কাক্সিক্ষত বা লোভনীয় স্থানে বদলির জন্য তদবির বাণিজ্য বা প্রভাবশালীদের চাপ সৃষ্টির ঘটনা তো আছেই। বস্তুত বদলির জন্য সুপারিশ, যোগাযোগ, অনুরোধ, আবেদন, সাক্ষাৎ এগুলো নিত্যনৈমিত্তিক ব্যাপার।

এতে পাঠদান কার্যক্রম যেমন বিঘিœত হয়, তেমনি শিক্ষকরাও ঠিকমতো বিদ্যালয়ে উপস্থিত হতে পারেন না। এসব সমস্যা নিরসনের উদ্দেশ্যে গত বছর চালু করা হয় অনলাইনে বদলি কার্যক্রম। আশা করা হয়েছিল, নতুন এ পদ্ধতির কারণে শিক্ষকদের আর কারও কাছে যেতে হবে না। বদলির জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। অর্থাৎ বন্ধ হবে হয়রানি। কিন্তু বাস্তবে তা হয়নি।

অন্য সব ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থার সুফল পাচ্ছে মানুষ, তাহলে শিক্ষক বদলির ক্ষেত্রে কেন পাবে না? নিশ্চয়ই কোথাও ত্রুটি রয়ে গেছে। কর্তৃপক্ষকে এদিকে দৃষ্টি দিতে হবে। ত্রুটি সারিয়ে তুলে কার্যক্রমকে গতিশীল করতে না পারলে ডিজিটালাইজেশনের সুফল মিলবে না।

Continue Reading

Previous: ফলের দাম নাগালের মধ্যে আনা প্রয়োজন
Next: হজযাত্রায় বেড়েছে খরচ, দোলাচলে পড়ছে হজযাত্রীরা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.