Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

“হিন্দি সিনেমায় অশালীন গান ও দৃশ্য থাকে”

নিউজডেস্ক February 20, 2023

বিনোদনঃ দেশে হিন্দি সিনেমা মুক্তি দেয়ার ব্যাপারে ইতোমধ্যে চলচ্চিত্রের সংগঠনগুলোর প্ল্যাটফর্ম সম্মিলিত চলচ্চিত্র পরিষদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তাদের প্রস্তাব পেশ করেছে। শর্ত সাপেক্ষে পরীক্ষামূলকভাবে দুই বছর বিদেশি (উপমহাদেশীয় ভাষার) সিনেমা আমদানির কথা তারা বলেছেন। তবে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ এ প্রস্তাব দিলেও তার সঙ্গে চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতাদের কেউ কেউ একমত নন। এদের মধ্যে অনেকেই চলচ্চিত্রের এ মন্দাবস্থায়ও সিনেমা নির্মাণ ও মুক্তি দিচ্ছেন, তারা এ নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

চলচ্চিত্রের ‘মুভিলর্ড’খ্যাত ডিপজল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমরা যারা চলচ্চিত্রকে গতিশীল করতে একের পর এক সিনেমা নির্মাণ করছি, হিন্দি সিনেমা আমদানি ও মুক্তি দিলে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবো। ইতোমধ্যে আমার পরপর পাঁচটি সিনেমা মুক্তির তারিখ নির্ধারিত হয়ে আছে। আগামী রোজার ঈদে মুক্তি দেব ওলিজা মনোয়ার পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, কোরবানির ঈদে আমার পরিচালনায় ‘জিম্মি’, রোজার ঈদের এক মাস পর মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’ এবং তার এক সপ্তাহ পর ‘ঘর ভাঙা সংসার’, কোরবানি ঈদের পর মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘অমানুষ হলো মানুষ’।

ডিপজল বলেন, সিনেমাগুলো ধারাবাহিকভাবে মুক্তি পেলে আমাদের চলচ্চিত্রের মোড় ঘুরে যাবে। কারণ, প্রত্যেকটি সিনেমা আমি দর্শকের চাহিদা ও সময়োপযোগী করে নির্মাণ করেছি। চলচ্চিত্রের এই দুঃসময়ে আমি কোটি কোটি টাকা বিনিয়োগ করে সিনেমাগুলো নির্মাণ করেছি শুধুমাত্র চলচ্চিত্রে সুবাতাস বইয়ে দেয়ার জন্য। আমি নিশ্চিত, সিনেমাগুলো মুক্তি পেলে আমাদের চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে। ডিপজল বলেন, শুধু আমি নই, ঈদে আরও কয়েকজনের সিনেমা মুক্তি পাবে। অনেকে সিনেমা নির্মাণ করছেন। সেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এমন পরিস্থিতিতে যদি হিন্দি সিনেমা মুক্তি দেয়া হয়, তাহলে এসব সিনেমার নির্মাতারা ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

তারা সিনেমা নির্মাণে আগ্রহ হারিয়ে ফেলবে। আমরা যখন উদ্যোগী হয়ে সিনেমা নির্মাণ করছি, সে সময়ে হিন্দি সিনেমা মুক্তি পেলে আমাদের চলচ্চিত্র যেটুকু রয়েছে, সেটুকুও ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, বিগত কয়েক মাসে বেশ কয়েকটি সিনেমা বেশ ভালো ব্যবসা করেছে। কোটি টাকার মতো ব্যবসা করেছে। এতে সিনেমার বাজার কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। অনেকে সিনেমা নির্মাণে আগ্রহী হয়ে উঠেছে। আমার সিনেমাগুলো মুক্তি পেলে সিনেমার বাজার আরও চাঙা হয়ে উঠবে। কারণ, আমাদের দর্শক ফ্যামিলি নিয়ে আমাদের সংস্কৃতির সিনেমা দেখতে চায়। হিন্দি সিনেমার সংস্কৃতি আর আমাদের সিনেমার সংস্কৃতি এক নয়। তাদের সিনেমায় অনেক অশালীন গান ও দৃশ্য থাকে।

এগুলো আমাদের সামাজিক সংস্কৃতির সঙ্গে যায় না। আমরা আমাদের চেনাজানা পরিবার ও সমাজের সুসংস্কৃতি তুলে ধরি, যাতে দর্শক বিনোদনও পায়, আবার কিছু শেখার বিষয়ও পায়। চলচ্চিত্রের সম্মিলিত পরিষদ যে প্রস্তাব দিয়েছে, তার সঙ্গে দ্বিমত পোষণ করে ডিপজল প্রশ্ন করেন, এর সঙ্গে যারা জড়িত তারা কয়জন সিনেমা নির্মাণ করছেন? খোঁজ নিয়ে দেখেন, একজনও এখন সিনেমা নির্মাণের সঙ্গে নাই। তারা যদি আমাদের চলচ্চিত্রের এতই ভালো চান এবং এতই দরদ থাকে, তাহলে তারা কেন চলচ্চিত্র নির্মাণ করছেন না? কেন বিনিয়োগ করছেন না? আমি তো করেছি এবং একের পর এক সিনেমা নির্মাণ ও মুক্তি দিচ্ছি। এ কাজ তো তারাও করতে পারেন।

আমি মনে করি, তারা বিদেশি সিনেমা আমদানির নামে কিভাবে কমিশন পাওয়া যায়, এ ব্যাপারে বেশি মনোযোগী। এ চিন্তা দিয়ে আমাদের সিনেমার উন্নয়ন করা যাবে না। উন্নয়ন করতে হলে আমাদের দেশের সিনেমার প্রতি দরদী হতে হবে। নিজেদেরকে উদ্যোগী হয়ে সিনেমা বানাতে হবে। অন্য দেশের সিনেমা দিয়ে নিজের দেশের সিনেমার উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। বিদেশি সিনেমার বাজার হলে, আমাদের সিনেমার অস্তিত্ব থাকবে না। আমরা সিনেমাবিহীন দেশে পরিণত হবো।

Continue Reading

Previous: যে কারণে হাসপাতালে নায়িকা রাহা
Next: আমি ভুল করেছি ক্ষমা করে দেবেন: পূজা

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.