Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

মাসজুড়ে যেসব কাজ নিয়ে ব্যস্ত ছিলেন রানি এলিজাবেথ

নিউজডেস্ক October 26, 2021

এফএনএস বিদেশ : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ শারীরিক সমস্যা নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত আট বছরের মধ্যে এই প্রথম তাকে হাসপাতালে রাত কাটাতে হয়েছে। হাসপাতালে যাওয়ার আগে ৯৫-বছর বয়সী রানিকে ব্যস্ত সময় কাটাতে হয়েছে। যোগ দিতে হয়েছে একের পর এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে। ডাক্তাররা তাকে বলেছেন, বিশ্রাম নিতে। এরপর উত্তর আয়ারল্যান্ডে তার একটি নির্ধারিত সফল বাতিল করতে হয়েছে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত অক্টোবর মাস জুড়ে রানি যেসব কাজে ব্যস্ত ছিলেন এখানে তার কয়েকটি তুলে ধরা হলো।
১ অক্টোবর : রানি এলিজাবেথের জন্য মাসের শুরু হয়েছিল স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে। সেখানে যুবরাজ চার্লসকে সাথে নিয়ে তিনি বেশ কিছু গাছ রোপণ করেন। যুক্তরাজ্যের জনগণ নিজের বাড়িতে যেন বেশি করে গাছ লাগায় সেই লক্ষ্যে তারা শুরু করেছেন ‘গ্রিন ক্যানোপি’ (সবুজ আচ্ছাদন) নামে এক বিশেষ কর্মসূচি। রানির সিংহাসনে আরোহণের প্ল্যাটিনাম জয়ন্তীকে সামনে রেখে তারা এই প্রচারাভিযান চালাচ্ছেন। ব্যালমোরাল প্রাসাদের ওই অনুষ্ঠানের সময় রানি ও যুবরাজ স্থানীয় প্রাইমারী স্কুলের বেশ কিছু শিক্ষার্থীর সাথেও মিলিত হন।
২ অক্টোবর : পরের দিন রানি চলে যান প্রায় এক শ’ মাইল দূরে এডিনবরা শহরে। সেখানে তিনি স্কটিশ পার্লামেন্টের ৬ষ্ঠ অধিবেশন উদ্বোধন করেন। এ অনুষ্ঠানটিতে রানি প্রথমবারের মতো তার স্বামী প্রিন্স ফিলিপকে ছাড়াই অংশ নেন। প্রিন্স ফিলিপ এ বছর ৯৯-বছর বয়সে মারা গেছেন। রানি এলিজাবেথ। পেছনে বাঁয়ে তার প্রয়াত স্বামী।
৬ অক্টোবর : এর কিছুদিন পর রানি এলিজাবেথ বেলিজ এবং গ্রিসের কূটনীতিকদের সাথে ভিডিওর মাধ্যমে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। একই দিনে তিনি উইন্ডসর প্রাসাদে ক্যানাডার গোলন্দাজ বাহিনীর একটি রেজিমেন্টের সাথে সাক্ষাৎ করেন। এটি ছিল ওই রেজিমেন্ট প্রতিষ্ঠার ১৫০তম বার্ষিকী।
এদিনই তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে টেলিফোনে আলোচনা করেন।
৭ অক্টোবর: এদিন রানি ফিরে আসেন লন্ডনে। এ সময় তিনি বাকিংহাম প্রাসাদে কমনওয়েলথ গেমসের ব্যাটন হস্তান্তর করেন। রানি কমনওয়েলথ-এর প্রধান। কোভিড মহামারি শুরু হওয়ার পর এটি ছিল বাকিংহাম প্রাসাদের প্রথম কোনো রাজকীয় অনুষ্ঠান। এ সময় রানির সাথে যোগ দিয়েছিলেন তার ছোট ছেলে প্রিন্স এডওয়ার্ড।
১২ অক্টোবর : এর কিছুদিন পর রানি দ্বিতীয় এলিজাবেথ ওয়েস্টমিনস্টার অ্যাবি গির্জায় রয়্যাল ব্রিটিশ লিজিওনসের প্রতিষ্ঠার শততম বার্ষিকী পালন করেন।এসময় লাঠিতে ভর করে চলা রানির সাথে ছিলেন তার মেয়ে প্রিন্সেস অ্যান, যাকে প্রিন্সেস রয়্যাল বলে ডাকা হয়।
১৩ অক্টোবর: এদিন রানি বাকিংহাম প্রাসাদে পিয়ানোবাদক ডেম ইমোজেন কুপারকে স্বাগত জানান। তাকে তিনি ২০১৯ সালের সঙ্গীতে রানির পদক প্রদান করেন। একই দিনে তিনি আরো তিনটি সৌজন্য সাক্ষাৎ করেন।
১৪ অক্টোবর: এদিন রানি এলিজাবেথ চলে যান ব্রিটেনের একটি প্রদেশ ওয়েলসে। সেখানে তিনি ওয়েলসের সংসদের ৬ষ্ঠ অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেন। গত পাঁচ বছরর মধ্যে এটাই ওয়েলসে রানি প্রথম সফর। ওই ভাষণে তিনি করোনা মহামারি মোকাবিলায় ওয়েলসের জনগণের সাহসিকতার প্রশংসা করেন। এই অনুষ্ঠানেই তাকে দৃশ্যত বলতে শোনা যায়, যারা জলবায়ু পরিবর্তন নিয়ে শুধু ‘কথা বলে’ কিন্তু কোনো ‘কাজ করে না’ তাদের নিয়ে তিনি বিরক্ত বোধ করেন।
১৬ অক্টোবর: এরপর শনিবার তিনি ফিরে আসেন ইংল্যান্ডে। ওই দিন তিনি বার্কশায়ার অঞ্চলের অ্যাসকটে বিখ্যাত ঘোড়দৌড় অনুষ্ঠানে যোগদান করেন।
১৮ অক্টোবর: নিউজিল্যান্ডের নবনিযুক্ত গভর্নর-জেনারেল ডেম সিনডি কারো-র সাথে তিনি এক ভার্চুয়াল সাক্ষাতে মিলিত হন। গভর্নর-জেনারেল নিউজিল্যান্ডে রানির প্রতিনিধি হিসেবে কাজ করবেন।
১৯ অক্টোবর: মঙ্গলবার তিনি দুটি ভার্চুয়াল সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। প্রথমটি জাপানের রাষ্ট্রদূতের সাথে। অন্যটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সাথে। সেদিনই সন্ধ্যাবেলায় উইন্ডসর প্রাসাদে তিনি এক সংবর্ধনায় যোগদান করেন। গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটের এই অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিলিওনেয়ার বিল গেটসসহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আগামী সপ্তাহে গ্লাসগোতে জলবায়ু পরিবর্তনের ওপর শীর্ষ সম্মেলন কপ-২৬ এ রানি দ্বিতীয় এলিজাবেথ একটি রাজকীয় প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন বলে কথা রয়েছে। সূত্র : বিবিসি

Continue Reading

Previous: মিয়ানমার আসিয়ান শীর্ষ সম্মেলন থেকে বাদ
Next: এরদোগানের রাষ্ট্রদূত বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

182925
Users Today : 786
This Month : 130440
This Year : 154361
Total Users : 182925
Views Today : 4167
Total views : 545439

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.