Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

চীনকে টেক্কা দেওয়ার অস্ত্র পেল ভারত

নিউজডেস্ক October 29, 2021

এফএনএস বিদেশ :পাঁচ হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। গত বুধবার স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে ওডিশা উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। বেইজিংয়ের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যে সফলভাবে এ পরীক্ষার কথা জানায় দিল্লি, যার আওতার মধ্যে এসেছে চীনের একেবারে উত্তরাঞ্চলের এলাকাগুলোও।

অগ্নি-৫-এর মাধ্যমে বেইজিংকে টেক্কা দেওয়া যাবে উল্লেখ করে এর সফল পরীক্ষাকে আঞ্চলিক প্রতিপক্ষের জন্য একটি হুঁশিয়ারি বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। খবর টাইমস অব ইন্ডিয়া ও এএফপির। খবরে বলা হয়েছে, ভূমি থেকে ছোঁড়া অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম।

এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) শ্রেণির। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ ক্ষেপণাস্ত্র ভূমিতে থাকা লক্ষ্যবস্তুকে একেবারে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতের রাষ্ট্রীয় নীতির বিশ্বাসযোগ্য বাধ্যবাধকতা মেনে অগ্নি-৫-এর পরীক্ষা চালানো হয়েছে, যা সফল। ওই নীতিতে ‘প্রথমে আক্রমণ নয়’ কৌশলকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে।ভারত এমন সময় এ পরীক্ষা চালিয়েছে, যার কয়েক দিন আগে পারমাণকি অস্ত্র বহনে সক্ষম সুপারসনিক ক্ষেপাণস্ত্রের উৎক্ষেপণ করেছে চীন।

যা পৃথিবীর লো অরবিট প্রদক্ষিণ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যদিও এ খবর অস্বীকার করেছে বেইজিং। তাদের দাবি, নিয়মিতভাবে মহাকাশে যান পাঠানোর অংশ হিসেবে একটি মহাকাশ যানের পরীক্ষা করা হয়েছে। যা নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ভারত-চীনের বিভিন্ন সীমান্তে তুমুল উত্তেজনা দেখা গেছে। গত বছর পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতের ২০ সেনা প্রাণ হারিয়েছেন।

বেইজিংয়ের হুমকি মোকাবিলায় সম্প্রতি অরুণাচল সীমান্তে ভারী অস্ত্রসহ সেনা বাড়িয়েছে ভারত। এ ছাড়া গত বছর চীনের পাস করা সীমান্ত আইন নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরোধ তৈরি হয়েছে। যা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে দিল্লি। এরপর থেকে পরমাণু অস্ত্রধারী প্রভাবশালী এ দুই প্রতিবেশী দেশের সীমান্তে উত্তেজনা বেড়েছে। এমন প্রেক্ষাপটে তিন স্তরের সলিড ফুলেয়ড ইঞ্জিন ব্যবহারযোগ্য এই অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ভারত।

এটাকে ভারতের ভান্ডারে থাকা সবচেয়ে শক্তিশালী ও কার্যকর অত্যাধুনিক অস্ত্র বলা হচ্ছে।দিল্লির দাবি, এই ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে একাধিক লক্ষ্যে আঘাত হানতে পারবে; এটি দিয়ে পরমাণু হামলাও চালানো যাবে। যা দিয়ে চীনকে টেক্কা দেওয়াও সম্ভব বলে জানিয়েছে । তাদের দাবি, এটাকে এখন ‘বেইজিংয়ের জন্য দিল্লির বার্তা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

তাদের তৈরি অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭০০ কিলোমিটার, অগ্নি-২-এর দুই হাজার কিলোমিটার, অগ্নি-৩ পাড়ি দিতে পারে আড়াই হাজার কিলোমিটার আর অগ্নি-৪-এর পাল্লা সাড়ে তিন হাজার কিলোমিটারের বেশি। ভারত ২০১২ সালে প্রথম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। চলতি বছরের জুনে তারা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘অগ্নি প্রাইম’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালায়। এটিও ওডিশা উপকূলবর্তী কোনো একটি এলাকা থেকে ছোঁড়া হয়েছিল।

Continue Reading

Previous: ত্রিপুরায় সাম্প্রদায়িক সংঘাত: নিরাপত্তা জোরদার, জমায়েত নিষিদ্ধ
Next: কলা খাওয়ার অভিযোগে সিরিয়ার সাত শরণার্থীকে আটক

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183054
Users Today : 915
This Month : 130569
This Year : 154490
Total Users : 183054
Views Today : 4780
Total views : 546052

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.