Skip to content
August 2, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

৮দিন পর কাজে ফিরলেন বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকরা

নিউজডেস্ক September 20, 2023

আলো ডেস্কঃ শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে করা ধর্মঘট প্রত্যাহার করায় টানা আটদিন পর সচল হয়েছে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম।  বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন আন্দোলন করা সাধারণ শ্রমিকপক্ষের নেতা সাজ্জাদ হোসেন।

জানা গেছে, ভারত, ভুটান ও নেপালের সঙ্গে ত্রিদেশীয় বাণিজ্যিক সম্পর্কের একমাত্র স্থলবন্দর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। এ বন্দরে পণ্য লোড-আনলোড করা শ্রমিকদের মজুরি শ্রমিক সংগঠনের মাধ্যমে জমা ও পরিশোধ করা হয়। কিন্তু শ্রমিক সংগঠনের নেতারা দীর্ঘদিন ধরে বকেয়া রেখেছেন শ্রমিকদের মজুরি। সংগঠনের কোনো সম্মেলনও করেন না শ্রমিক নেতারা। ফলে দীর্ঘদিন ধরে সাধারণ শ্রমিকদের মজুরির একটা বড় অংশ তারা দখলে নেন।

সেই বকেয়া মজুরি আদায় ও সম্মেলন করে নতুন নেতৃত্বের মাধ্যমে শ্রমিক সংগঠনটি বেগবান করাসহ কয়েকটা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সাধারণ শ্রমিকরা। মানববন্ধন, স্মারকলিপি দেওয়া, বিক্ষোভ মিছিল, কর্মবিরতীর মতো কর্মসূচি পালন করেও যখন দাবি আদায় হয়নি, প্রশাসনের সবাই তখন আশ্বাস দিয়ে কাজে ফেরান সাধারণ শ্রমিকদের। কিন্তু প্রতিশ্রুতির শেষ হয় না।

অবশেষে গত সপ্তাহের শুরুতেই ধর্মঘটের ডাক দেন সাধারণ শ্রমিকরা। কার্যত অচল হয়ে পড়ে বুড়িমারী স্থলবন্দর। এ নিয়ে সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতাদের মধ্যে সংঘর্ষও বাধে। পুলিশ শর্টগান ও রাবার বুলেট ছোড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেনি। অবরুদ্ধ থাকেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম। শ্রমিকদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বুড়িমারী স্থলবন্দর।

ঘটনা তদন্তে এবং সমস্যা সমাধানে জেলা প্রশাসন কমিটিও গঠন করেন। এরই মধ্যে গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি প্রশাসনের কর্মকর্তা, শ্রমিক নেতা, ব্যবসায়ী, ও সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা বলে বন্দর সচল করতে আহ্বান জানান। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। অবশেষে প্রতিমন্ত্রীর আশ্বাসে ২০ সেপ্টেম্বর কাজে ফিরেন সাধারণ শ্রমিকরা।

সাধারণ শ্রমিকপক্ষের নেতা সাজ্জাদ হোসেন বলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। যদি তারা কথা না রাখে, তাহলে শ্রমিকরা আবারও আন্দোলনে যাবেন। তাই অনুরোধ থাকবে শ্রমিকদের যে বকেয়া রয়েছে -তা যেন দ্রুত পরিশোধ করা হয়।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আব্দুল আলীম বলেন, যে গাড়িগুলো আটকে ছিল, সেগুলো আগে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এসব গাড়ি না বের হলে ভারতের যে গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করবে, সেগুলো জায়গা দেওয়া সম্ভব হবে না।  শ্রমিকরা কাজও শুরু করেছেন।

Continue Reading

Previous: তাইওয়ানের কাছে আচমকা নিরুদ্দেশ চিনা ডুবোজাহাজ
Next: মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না: মেয়র তাপস

Related Stories

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

August 1, 2026
পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত, আকাশে যুদ্ধবিমান পাঠাল ন্যাটো
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত, আকাশে যুদ্ধবিমান পাঠাল ন্যাটো

July 31, 2026
তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

August 1, 2026
পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত, আকাশে যুদ্ধবিমান পাঠাল ন্যাটো

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত, আকাশে যুদ্ধবিমান পাঠাল ন্যাটো

July 31, 2026
তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হালদা ও কর্ণফুলীর পানি থেকে মাছ—সবখানেই মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কোথায়

হালদা ও কর্ণফুলীর পানি থেকে মাছ—সবখানেই মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কোথায়

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
রাজনৈতিক সংস্কৃতি বদলাতে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ কী

রাজনৈতিক সংস্কৃতি বদলাতে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ কী

July 31, 2026
ঢামেকের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

ঢামেকের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

July 31, 2026
খুলনায় গুলি করে ও কুপিয়ে যুবককে হত্যা

খুলনায় গুলি করে ও কুপিয়ে যুবককে হত্যা

July 31, 2026

আরও খবর

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

August 1, 2026
পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত, আকাশে যুদ্ধবিমান পাঠাল ন্যাটো
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত, আকাশে যুদ্ধবিমান পাঠাল ন্যাটো

July 31, 2026
তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হালদা ও কর্ণফুলীর পানি থেকে মাছ—সবখানেই মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কোথায়
  • সারাদেশ
  • স্লাইড

হালদা ও কর্ণফুলীর পানি থেকে মাছ—সবখানেই মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কোথায়

July 31, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

229114
Users Today : 172
This Month : 3165
This Year : 200550
Total Users : 229114
Views Today : 650
Total views : 849069

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.