Skip to content
October 4, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

সিন্ডিকেট ভাঙার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সিপিবির

নিউজডেস্ক September 20, 2023

আলো ডেস্কঃ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সিন্ডিকেট ভাঙা, সারা দেশে রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালুসহ উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলার দাবিতে ২৩ ও ২৪ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম. এম আকাশ। সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলন থেকে বলা হয়, বর্তমান সরকারের দুঃশাসনের অবসান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ ব্যবস্থা বদলের সংগ্রামে আমরা প্রতিনিয়তই রাজপথে রয়েছি। এই দুঃশাসনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ।

দিন দিন অসহায় মানুষের সংখ্যা বাড়ছে। সরকার দাম বেঁধে দিয়েও ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে’ ব্যর্থ হচ্ছে। ওষুধ, পানি, গ্যাস সর্বত্র নৈরাজ্য চলছে। সরকারের নীতিই এই সংকট তৈরি করেছে। এর অবসানের লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা তাই, চলমান দুঃশাসন হটানোর সঙ্গে সঙ্গে ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে দেশবাসীকে আহ্বান জানিয়ে আসছি।

সিপিবি নেতারা বলেন, বাজারে গেলে মানুষ এখন আর হাসিমুখে ঘরে ফিরতে পারেন না। প্রতি মুহূর্তে তিনি টের পাচ্ছেন যে তার টাকার দাম কমে গেছে। যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সে হারে আয় বৃদ্ধি পায়নি। ফলে বজেট থেকে প্রথমে শখের পণ্য, পরে প্রয়োজনীয় পণ্য ছেঁটে ফেলে কায়ক্লেশে জীবন ধারণ করতে হচ্ছে সাধারণ মানুষকে।

অথচ অন্যদিকে করোনাকালে কোনো কোনো লোকের আয় অত্যন্ত দ্রুত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ডের পরিসংখ্যান অনুসারে বিলিওনেয়ার ক্লাবে এক বছরেই নতুন করে বাংলাদেশের ২৬ জন যোগ দিয়েছেন।

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সিন্ডিকেট ভাঙা, সারা দেশে রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালুসহ উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলার দাবিতে আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর ২০২৩ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।

Continue Reading

Previous: ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে সিরাজ
Next: কোচিং বাণিজ্যে হুমকির মুখে শিক্ষা ব্যবস্থা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

October 4, 2026
রাজশাহীতে শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম SATT Academy-এর এক দশকের পথচলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘আলোকযাত্রা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

রাজশাহীতে শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম SATT Academy-এর এক দশকের পথচলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘আলোকযাত্রা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

October 4, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

October 4, 2026
রাবি ছাত্রীকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব, যুবককে পুলিশে সোপর্দ

রাবি ছাত্রীকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব, যুবককে পুলিশে সোপর্দ

October 4, 2026
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর

October 4, 2026
গোদাগাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট ও পোস্টার লাগানোর অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গোদাগাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট ও পোস্টার লাগানোর অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

October 4, 2026
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি

October 3, 2026
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

October 3, 2026

আরও খবর

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

October 4, 2026
রাজশাহীতে শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম SATT Academy-এর এক দশকের পথচলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘আলোকযাত্রা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম SATT Academy-এর এক দশকের পথচলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘আলোকযাত্রা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

October 4, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

October 4, 2026
রাবি ছাত্রীকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব, যুবককে পুলিশে সোপর্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাবি ছাত্রীকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব, যুবককে পুলিশে সোপর্দ

October 4, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

608723
Users Today : 910
This Month : 15003
This Year : 580159
Total Users : 608723
Views Today : 5060
Total views : 2293595

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.