Skip to content
October 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে নৌকায় ভোট দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজডেস্ক September 23, 2023

আলো ডেস্কঃ দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জের নলতা এমআর কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সাতক্ষীরা বাসীর প্রতি এই আহবান জানান।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, শেখ হাসিনা ছিল বলে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি দেশের মানুষকে অন্তর দিয়ে ভালোবাসেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা একজন খাঁটি মুসলমান। তিনি সকালে উঠে নামাজ আদায় করে কুরআন পাঠ করেন। দেশের বিভিন্ন প্রান্তে ইসলাম রিসার্স করার জন্য মডেল মসজিদ স্থাপন করেছেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। মাদ্রাসাগুলো আধুনিকায়ন করার কাজ চলছে। তার দক্ষতা, সততা আজ বিশ্বব্যাপী সমাদৃত। আমরা দেখেছি বিএনপি কিভাবে ভুয়া ভোটার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। যারা সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, মানুষের বাড়িঘর পুড়িয়েছে তাদের বিচার হবেই।

তিনি বলেন, আমি ২০১৪ সালে এসে যে সাতক্ষীরা দেখেছিলাম, আজ সেই সাতক্ষীরা পরিবর্তন হয়ে গেছে। আজ সাতক্ষীরায় কোনো ভয় নেই।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের মধ্যে কেউ কারোর বিরুদ্ধে কথা বলবেন না, যাতে অন্যরা সুযোগ পাই। নেত্রী যাকে নৌকা দেবেন, তাকে জয়ী করতে হবে। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

জনসভায় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক, সাবেক সভাপতি ইঞ্জিনিয়র মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র ও আ.হ.ম তারেক উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, শিক্ষা ও মানবসম্পদক বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী, সাধারণ সম্পাদক এনামুল হক ছোট, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ।

Continue Reading

Previous: ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের করোনা শনাক্ত
Next: নিহত সাংবাদিকের পরিবারের পাশে সমাজকল্যাণমন্ত্রী

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে শেখের চক পাঁচানী মাঠ ঈদগাহ জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে শেখের চক পাঁচানী মাঠ ঈদগাহ জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

October 12, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজাম-পে অনুদান দিলেন রাসিক প্রশাসক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজাম-পে অনুদান দিলেন রাসিক প্রশাসক

October 12, 2026
নওহাটায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নওহাটায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

October 12, 2026
রাজশাহীতে বিআরটিসির টিকিট কাউন্টার নিয়ে বিরোধ, অর্থ আত্মসাতের অভিযোগ

রাজশাহীতে বিআরটিসির টিকিট কাউন্টার নিয়ে বিরোধ, অর্থ আত্মসাতের অভিযোগ

October 12, 2026
রাজশাহী সীমান্তে ২ হাজার ৭৫০ পিস ভারতীয় মাদক জব্দ

রাজশাহী সীমান্তে ২ হাজার ৭৫০ পিস ভারতীয় মাদক জব্দ

October 12, 2026
হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে শেখের চক পাঁচানী মাঠ ঈদগাহ জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে শেখের চক পাঁচানী মাঠ ঈদগাহ জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

October 12, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজাম-পে অনুদান দিলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজাম-পে অনুদান দিলেন রাসিক প্রশাসক

October 12, 2026
নওহাটায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

October 12, 2026
রাজশাহীতে বিআরটিসির টিকিট কাউন্টার নিয়ে বিরোধ, অর্থ আত্মসাতের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিআরটিসির টিকিট কাউন্টার নিয়ে বিরোধ, অর্থ আত্মসাতের অভিযোগ

October 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

650401
Users Today : 1521
This Month : 56681
This Year : 621837
Total Users : 650401
Views Today : 7446
Total views : 2564149

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.