Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

চরম বৈরী আবহাওয়াই এখন নতুন স্বাভাবিক : ডব্লিউএমও

নিউজডেস্ক November 2, 2021

আন্তর্জাতিক ডেস্ক : চরম বৈরী আবহাওয়াই বর্তমান বিশ্বের ‘নতুন স্বাভাবিক’ এমনটা বলছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা-ডব্লিউএমও। বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে একটি প্রতিবেদনে এমনটা জানায় তারা। বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। কপ-২৬ সম্মেলনের উদ্বোধনী দিনে শীর্ষ সম্মেলনটির সভাপতি, ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মা বলেছেন, ‘শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি হার এক দশমিক পাঁচ ডিগ্রিতে বা তার নিচে সীমাবদ্ধ রাখতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে।’ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যবস্থা নিতে এবং বিশ্বনেতাদের ওপর চাপ তৈরি করতে গত রোববার কপ-২৬ সম্মেলন ঘিরে বিক্ষোভ-সমাবেশ করেছেন শত শত মানুষ।

কয়েকদিন ধরে এমন বিক্ষোভ সমাবেশ চলছিল যুক্তরাজ্য আর ইতালিতে। এমন বিক্ষোভে থাকছেন বিশ্বজুড়ে সাড়া জাগানো সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও। গ্লাসগোর বিক্ষোভে যোগ দিতে তিনি পৌঁছেছেন স্কটল্যান্ডে। এ সময় তাঁকে দেওয়া হয় পুলিশি পাহারা। গত রোববার থেকে স্কটিশ শহর গ্লাসগোতে শুরু হয় কপ-২৬ সম্মেলন, যা চলবে ১২ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনে কনফারেন্স অব দ্য পার্টিজ টুয়েন্টি সিক্সের সভাপতি ব্রিটিশ এমপি অলোক শর্মা বিশ্বনেতাদের সম্মেলনকে সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় হিসেবে অ্যাখ্যা দেন।

তিনি বলেন, জি টুয়েন্টির ২০টি দেশ বিশ্বের ৮০ ভাগ কার্বণ নিঃসরণের জন্য দায়ী। তাই এদেরকেই জলবায়ু পরিবর্তনের দায় নিতে হবে। নিতে হবে প্রতিরোধী ব্যবস্থা। কপ-২৬ সম্মেলনে বিশ্বের ২০০টি দেশের কাছে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে তাদের পরিকল্পনা জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেনজের নির্বাহী সচিব প্যাট্রিসিয়া এসপিওনোসা।

২০১৫ সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি যাতে না বাড়ে, তা নিশ্চিত করার কথা ছিল। কিন্তু বর্তমানে দেড় ডিগ্রি সেলসিয়াল তাপমাত্রায় সীমিত রাখার বিষয়ে জোরালো সিদ্ধান্ত নেয়ার কথা বলছেন, ইন্টার গভার্নমেন্টাল প্যানেল অব ক্লাইমেট চেনজের সভাপতি হোসাং লি। উদ্বোধনী আলোচনায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জলবায়ু নিয়ে কাজ করা ইন্ডিয়া লোগান রিলি বলেন, বৈশ্বিক উষ্ণতা, চরমভাবাপন্ন আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জীব বৈচিত্রের হুমকি নিয়ে ২০১৫ সালে প্যারিস চুক্তিও আমরা কার্যকর করতে ব্যর্থ হয়েছি।

আর, জাতিসংঘের আবহাওয়া সংস্থা ডব্লিউএমও বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে একটি আগাম প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহ, বিধ্বংসী বন্যাসহ চরমভাবাপন্ন আবহাওয়ার ঘটনাগুলোই এখন নতুন স্বাভাবিক এবং মানুষের কারণে জলবায়ুর যে পরিবর্তিত হচ্ছে, সে বিষয়ে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ বাড়ছে। তবে, জি টুয়েন্টির সমাপনী অনুষ্ঠানে জলবায়ু নিয়ে চীন রাশিয়াকে দুষেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Continue Reading

Previous: আপনারা এখনও আমার লুঙ্গিতেই আটকে রইলেন?
Next: দেড় বছর পর ভ্রমণপিপাসুদের জন্য উন্মুক্ত থাইল্যান্ড

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183150
Users Today : 1011
This Month : 130665
This Year : 154586
Total Users : 183150
Views Today : 5405
Total views : 546677

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.