Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

খাবার জোগাতে কন্যাশিশুকে ৫০০ ডলারে বিক্রি করলেন বাবা!

নিউজডেস্ক November 3, 2021

এফএনএস বিদেশ : অর্থনৈতিক সংকট তৈরির কারণে মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে আফগান নাগরিকদের। দেশটিতে দুমুঠো খাবার জোগাতে বিক্রি হচ্ছে আদরের সন্তান। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, আফগানিস্তানে খাবার জোগাতে কন্যাশিশুকে ৫০০ ডলারে বিক্রি করলেন বাবা।

৯ বছর বয়সী ছোট শিশুটির নাম পারওয়ান মালিক। ধূসর চোখের শিশুটির দিন কাটে বন্ধুদের সাথে খেলাধুলা করে। খেলা শেষে ঘরে ফিরতেই মুখের লাজুক হাসি যেন মলিন হয়ে যায়। জানতে পারে বধূ হিসেবে ৫৫ বছর বয়সী ‘এক বুড়োলোক’ তাকে কিনে নিয়েছে। দেয়ালে পিঠ ঠেকে গেলেই মানুষ এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

অর্থ সংকট এবং খাদ্যের অভাবে নিরুপায় পারওয়ানের পরিবার। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে নিজের কন্যাকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা। চার বছর ধরে আফগানের একটি বাস্তুচ্যুত শিবিরে বসবাস করছে পরিবারটি। মানবিক ত্রাণের ওপর নির্ভর করে পরিবারটি টিকে আছে।

গত ১৫ আগস্ট তালেবান গোষ্ঠী ক্ষমতা নেওয়ার পর থেকে শিবিরবাসীদের অবস্থা দিন দিন নাজেহাল হয় যাচ্ছে। আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা বন্ধ হওয়ার পর থেকে রীতিমতো খাবারের প্রয়োজন মেটাতে হিমিশিম খেতে থাকে পরিবারটি। জমি, ভেড়া এবং নিজের কন্যাকে বিক্রি করে পারওয়ানের বাবা পেয়েছেন দুই লাখ আফগানি মুদ্রা।

ছোট শিশু পারওয়ানকে বিক্রির কয়েক মাস আগে তার ১২ বছর বয়সী বোনকেও বিক্রি করেছে তাদের পরিবার। বিষয়টি শুধুমাত্র একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। পরিস্থিতি নাজুক হওয়ায় আফগানিস্তানে বহু কন্যা শিশুকে বিয়ের নামে বিক্রি করে দিচ্ছে তাদের পরিবার। বাধ্য হয়ে তাদের নিতে হচ্ছে এমন হৃদয় বিদারক সিদ্ধান্ত।

গত ২২ অক্টোবর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মনের আশঙ্কা জানিয়েছে পারওয়ান। ছোট শিশু পারওয়ানের মতে, তাকে কিনে নেওয়া লোকটি ‘বুড়ো লোক’। তার চুল-দাঁড়ি পেকে গেছে। সে ভয় পাচ্ছে লোকটি তাকে বাসায় নিয়ে যাওয়ার পর কাজ করাবে এবং মারধর করবে।

এদিকে পারওয়ানের বাবা আবদুল মালিক জানান, তাদের পরিবারে সদস্যের সংখ্যা আটজন। নিজের কন্যার জন্য অনুশোচনা হয় তার। রাতে ঘুমাতে পারেন না তিনি। কিন্তু কোনো পথ না পেয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। কাজের জন্য অনেক ঘুরেছেন তিনি, এমনকি আত্মীয়-স্বজনের কাছে পর্যন্ত হাত পেতেছেন। এমনকি তার স্ত্রী ভিক্ষাও চেয়েছেন।

তাই কোনো উপায় না পেয়ে এবং পরিবারের বাকি সদস্যদের ক্ষুধার যন্ত্রণা থেকে বাঁচাতে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এরই সাথে জানিয়েছেন যেই অর্থ পেয়েছেন তা দিয়ে হয়তো কয়েকমাস চলতে পারবে তাদের পরিবার। এদিকে আফগানিস্তানের বাগদিস প্রদেশের মানবাধিকার কর্মী নাইম নাজিম বলেন,

দিন দিন সন্তান বিক্রি করে দেওয়া পরিবারের সংখ্যা বাড়ছে। খাদ্যের অভাব, কাজের অভাবে এগুলো করতে বাধ্য হচ্ছে এসব পরিবার। দেশের অর্থনৈতিক অবস্থার অবনতির দিকে যেতে থাকলে এমন শিশু বিক্রির সংখ্যা আরও বাড়তে থাকবে বলে আশঙ্কা তৈরি হচ্ছে।

Continue Reading

Previous: সেই রোমানাকে নিয়ে পর্দায় আসছেন জায়েদ খান
Next: আফগানিস্তানে বিদেশি মুদ্রা নিষিদ্ধ

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183150
Users Today : 1011
This Month : 130665
This Year : 154586
Total Users : 183150
Views Today : 5403
Total views : 546675

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.