Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

শিশুর পুষ্টিহীনতা দূরীকরণে তৎপরতা প্রয়োজন

নিউজডেস্ক September 29, 2021

বাড়ন্ত শিশুদের বয়স উপযোগী পুষ্টিকর খাবার খাওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অনেক বাবা-মা তাদের সন্তানদের মায়ের দুধের পাশাপাশি কখন ও কীভাবে সম্পূরক খাবার দিতে হয় সে বিষয়ে সঠিক তথ্য পান না। অথচ শিশুর প্রারম্ভিক বিকাশের সময় পুষ্টিহীনতা এড়াতে এটা খুবই জরুরি বিষয়।
২০২০ সালে দেশের ৫ বছর পর্যন্ত বয়সী শিশুদের মধ্যে ২৯ শতাংশেরই ওজন স্বাভাবিকের তুলনায় কম ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা প্রাথমিক এক জরিপ থেকে জানা গেছে এই তথ্য। ২০১৯ সালে ওই বয়সী শিশুদের মধ্যে ২২ দশমিক ৬ শতাংশের ওজন কম ছিল। অর্থাৎ বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে গত বছর স্বল্প ওজনের শিশুর সংখ্যা ৬ শতাংশেরও বেশি বেড়েছে।
দেশে পুষ্টির ঘাটতি আগেও ছিল। ২০১৯ সালের ডিসেম্বরে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রায় ১৩ শতাংশ পরিবারের পুষ্টিসমৃদ্ধ খাবার কেনার সামর্থ্য নেই। বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের প্রভাবে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে অনুমান করা যায়। করোনাভাইরাসের প্রভাবে নতুন করে দরিদ্র হয়েছে বহু মানুষ। কাজ হারানো বা আয় কমার কারণে অনেক পরিবারের পক্ষেই পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এটা স্বল্প ওজনের শিশুর সংখ্যা বাড়ার অন্যতম কারণ।
পরিবারে খাদ্য নিরাপত্তাহীনতার কারণে পুরো জনগোষ্ঠীর এক চতুর্থাংশ শিশুকে তার প্রয়োজনমতো খাবার দেয়া যায়না। সীমিত আয়ের পরিবারগুলো মাছ- মাংসের মতো প্রাণিজ আমিষ সব সময় কিনতে পারে না।
শিশুকে বয়স উপযোগী পরিপূরক খাবার দেওয়ার হার জাতীয়ভাবেই বেশ কম এবং কিছুকিছু এলাকা যেমন শহরের বস্তি এলাকায় এই হার আশঙ্কাজনকভাবে কম। গবেষণায় দেখা গেছে যে, বাংলাদেশি মায়েরা প্রায়ই সন্তানের জন্য ফর্মুলা খাবার পছন্দ করেন এবং স্বামীকে মাছ-মাংস কেনার প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে সমস্যার মুখোমুখি হন।
কোনো কোনো কমিউনিটিতে শিশুকে মাছ ও মাংস খাওয়ানোর ক্ষেত্রে কুসংস্কার রয়েছে। কখনও কখনও বাড়িতে এসব খাবার পর্যাপ্ত পরিমাণে থাকলেও ছোট শিশুদের তা দেওয়া হয় না।
মহামারীর ফলে দেশে বাল্যবিয়ে উদ্বেগজনক হারে বেড়েছে। ফলে কিশোরীদের গর্ভধারণের হার বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিশোরী মায়ের সন্তানের ওজন কম হতে পারে।
পুষ্টির অভাবে ভোগা স্বল্প ওজনের শিশুকে স্বাস্থ্যগত নানা সমস্যার পাশাপাশি মানসিক সমস্যায়ও ভুগতে হয়। এসব শিশুকে এর জের টানতে হতে পারে সারা জীবন। তাদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। দৈহিক উচ্চতা বয়স অনুপাতে স্বাভাবিকের চেয়ে কম হতে পারে।
শিশুর পুষ্টির ঘাটতি মেটানোর জন্য সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিতভাবে কার্যক্রম চালাতে হবে। যেসব অঞ্চলের শিশুদের মধ্যে অপুষ্টি বেশি সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিতে হবে। নজর দিতে হবে মায়ের স্বাস্থ্যের দিকেও। সুস্থ-সবল মা মানে সুস্থ-সবল শিশু। অপরিণত বয়সে গর্ভধারণ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। বাল্যবিয়ে বন্ধ করা গেলে সমস্যাটি আপনাতেই সমাধান হয়ে যেত।
দেশে খাদ্যাভাব নেই। তবে অনেক পরিবারের মধ্যেই সঠিক খাদ্যাভ্যাস গড়ে ওঠেনি। সঠিক খাদ্যাভ্যাসের অভাবে অনেক পরিবারের শিশু অপুষ্টিতে ভোগে। খাবার সুষম না হলে হৃষ্টপুষ্ট শিশুও অপুষ্টিতে ভুগতে পারে। মানুষকে সঠিক খাদ্যাভ্যাস সমন্ধে সচেতন করতে হবে। এ ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপের পাশাপাশি ইউনিসেফের শিশু বিষয়ক কার্ক্রমকে ফলপ্রসূ করে তুলতে যথাসম্ভব সহায়তা করতে হবে।

Continue Reading

Previous: ভগ্নপ্রায় কিন্ডারগার্টেনগুলোর মেরুদন্ড সোজা করতে হবে
Next: করোনা পরবর্তী পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর উদ্যোগ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

182853
Users Today : 714
This Month : 130368
This Year : 154289
Total Users : 182853
Views Today : 3724
Total views : 544996

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.