Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

জলবায়ু সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে চীন-যুক্তরাষ্ট্র

নিউজডেস্ক November 12, 2021

এফএনএস বিদেশ : জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং এ-সংক্রান্ত সংকট উত্তরণে আগামী দশকে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।

স্কটল্যান্ডের গ্লাসগোয় চলমান কপ-২৬ জলবায়ু সম্মেলনে বৈশ্বিক পরাশক্তি এই দু’টি দেশের কাছ থেকে অনেকটা আকস্মিকভাবে এই ঘোষণা এসেছে।এমনকি উভয় দেশের পক্ষ থেকে দেওয়া একটি যৌথ ঘোষণায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং এ-সংক্রান্ত বিপর্যয় থেকে বিশ্বকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এর পরের অবস্থানেই রয়েছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ), আর পঞ্চম অবস্থানে রয়েছে রাশিয়া। যৌথ ঘোষণায় উভয় দেশ জানিয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলে দৃঢ় ভাবে উল্লেখ করছে।

এর মাধ্যমে প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে রাখার লক্ষ্যমাত্রা অর্জনের দিকেও এগিয়ে যাবে ওয়াশিংটন ও বেইজিং। এছাড়া নির্ধারিত লক্ষ্যমাত্রা ও বাস্তব অগ্রগতির মধ্যে যে পার্থক্য রয়েছে, সেটিও পূরণে প্রচেষ্টা জোরদার করা হবে বলেও যৌথ ঘোষণায় জানিয়েছে উভয় দেশ।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হলে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাব এড়াতে পারবে বিশ্ব। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির এই লক্ষ্যমাত্রাকে প্রাক-শিল্পযুগের সাথে তুলনা করা হয়।

অবশ্য প্রতিশ্রুতির সাথে বাস্তব অগ্রগতির মিল খুব কমই দেখা যায়। কারণ ২০১৫ সালে প্যারিসে ব্যাপকভাবে কার্বন নিঃসরণ কমিয়ে আনার মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্ব নেতারা।

তবে এই প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগে বুধবার স্কটল্যান্ডের গ্লাসগোয় চলমান সম্মেলনের সম্ভাব্য চুক্তির খসড়া প্রকাশ করে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা। এটি মূলত জলবায়ু পরিবর্তন ইস্যুতে সম্মেলনে অংগ্রহণকারী দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত। চলমান কপ-২৬ সম্মেলনের শেষে এই চুক্তি ইস্যু করা হবে।

Continue Reading

Previous: সব সংস্করণ মিলিয়ে সবচেয়ে শক্তিশালী দল নিউ জিল্যান্ড
Next: টিকা নিয়ে ১০ লাখ ইউএস ডলার জিতেছেন জোন

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183295
Users Today : 1156
This Month : 130810
This Year : 154731
Total Users : 183295
Views Today : 6642
Total views : 547914

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.