Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

যারা সার্চ কমিটিকে অসাংবিধানিক বলছেন তারা সংবিধানবিরোধী: কাদের

নিউজডেস্ক October 1, 2021

আলো ডেস্ক: নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সার্চ কমিটিকে যারা অসাংবিধানিক বলছেন, তারা সত্যকে বিকৃত করছেন, সংবিধানবিরোধী কথা বলছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ও বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশে আমরা যখন নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করছিলাম; তখন খালেদা জিয়া বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়। তাহলে আজ ফখরুল সাহেব ও বিএনপি নেতারা পাগল আর শিশু মিলিয়ে নিরপেক্ষ সরকারের একটা প্রস্তাব পাঠান। পাগল আর শিশু দিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করুন। এই প্রস্তাব আপনারা পাঠান। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতিকে মানবেন না, সার্চ কমিটি মানবেন না; তা তো হয় না। গতবার সার্চ কমিটি করেছেন রাষ্ট্রপতি। সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠনের কথা সংবিধানে আছে। তিনি বলেন, আপনাদের দাবি থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় দাবি যেটা নিরপেক্ষ সরকার আপনারা চান। সেই নিরপেক্ষ সরকারে প্রস্তাবটা পাঠান পাগল আর শিশু দিয়ে। রাষ্ট্রপতি সেটা করবেন কিনা সেটা তার বিষয়। ওবায়দুল কাদের বলেন, হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় কিনা? আগামী নির্বাচনে আপনারা আসুন এটা আমরা চাই। কিন্তু এখন থেকে হুমকি-ধমকি দিচ্ছেন। নির্বাচন বয়কট করবেন কেন? হেরে যাওয়ার ভয়ে? আগেই কি হেরে যাচ্ছেন? তিনি বলেন, নির্বাচনের এখনও দু’বছরের বেশি সময় বাকি, আজকে আন্দোলনের ডাক দিচ্ছেন। আপনাদের আন্দোলনে দেশের মানুষ সাড়া দেবে কি? মানুষ আপনাদের সঙ্গে আছে? ১৩ বছর তো মানুষ আন্দোলন দেখেছে। দেশের মানুষ আপনাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ঠেকাতে এলে সহ্য করা হবে না। নির্বাচনে আসুন, আপনাদের স্বাগতম। কিন্তু নির্বাচন করতে দেবেন না এই দম্ভোক্তির জবাব বাংলার জনগণকে সঙ্গে নিয়ে দেবো। নির্বাচন না করলে আপনাদের ব্যাপার। কিন্তু নির্বাচন ঠেকাতে যাবেন, সেটা কিন্তু বাংলার জনগণ সহ্য করবে না। বিএনপি আসবে না, তাই বলে নদীর স্রোত সময়ের গতি থেমে থাকবে না। বিএনপি আসুক আর না আসুক, নির্বাচন হবেই। সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারেক সাঈদ এ সময় বক্তব্য রাখেন।

Continue Reading

Previous: সন্তানদের নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি ইমরান-এরিকো, পরবর্তী শুনানি ২১ অক্টোবর
Next: প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.