Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে হুথিরা

নিউজডেস্ক June 23, 2024

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরা। তারা জানিয়েছে, ইসরায়েলি বন্দরে একটি বাণিজ্যিক জাহাজেহামলা চালানো হয়েছে। হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার টেলিভিশনে এক ঘোষণায় বলেন, আরব সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ এর মালিকানাধীন কোম্পানি অধিকৃত ফিলিস্তিন বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। ইসরায়েলি বন্দরে প্রবেশ করা সব জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে এমন হুমকি আগেই দেওয়া হয়েছিল। আগের হুমকির ইঙ্গিত করে ইয়াহিয়া সারি জানিয়েছেন, নিষেধাজ্ঞা লঙ্ঘনের কারণেই ওই জাহাজে হামলা চালানো হয়েছে।

চলতি সপ্তাহেই এমভি টিউটর নামে একটি জাহাজ ডুবে যায়। এবার গুরুত্বপূর্ণ সামুদ্রিক এ পথে নতুন করে হামলার ঘটনা ঘটল।

ইয়াহিয়া সারি আরও দাবি করেছেন যে, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউএসএস এইসেনহাওয়ারে হামলা চালানো হয়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন নৌবাহিনী ওই জাহাজটিকে এই অঞ্চলে নিয়ে আসে।

এ বিষয়ে বিস্তারিত বিবরণ না দিয়ে সারি বলেন, তাদের অপারেশনটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হুথিদের এই দাবি সঠিক নয়।

মার্কিন ওই কর্মকর্তা বলছেন, হুথি এবং সামাজিক মাধ্যমে তাদের সমর্থনকারী বিভিন্ন অ্যাকাউন্টগুলো থেকে বারবার মিথ্যা দাবি করা হচ্ছে যে, লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরীটিকে আঘাত করা হয়েছে। এমনকি ওই রণতরীটি ডুবিয়ে দেওয়ার মিথ্যা দাবিও করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা ইউএসএস এইসেনহাওয়ারকে আট মাসেরও বেশি সময় মোতায়েন করার পর দেশে ফিরে আসার নির্দেশ দেওয়ার পরপরই হামলার খবর সামনে এলো।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) শুক্রবার জানিয়েছে যে, ইয়েমেনের এডেন থেকে ১২৬ নটিক্যাল মাইল (২৩৩ কিলোমিটার) পূর্বে একটি জাহাজে হামলা চালানো হয়েছে। ওই জাহাজের আশেপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং ক্রুরা নিরাপদ আছেন।

এদিকে হুথিরা তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলছে, ফিলিস্তিনিদের সমর্থনে তারা হামলা চালিয়ে যাবে। গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়া হলেই হামলা বন্ধ হবে।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা ৬০বারের বেশি হামলা চালিয়েছে। দুটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে এবং একটি জাহাজ দখল করা হয়েছে। এছাড়া আরও কয়েক ডজন জাহাজ হামলার শিকার হয়েছে।

Continue Reading

Previous: নাটোরে পদ্মা চরে দেখা মিলল রাসেলস ভাইপারের, আতঙ্ক
Next: অবসর প্রসঙ্গে যা জানালেন সাকিব

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

182547
Users Today : 408
This Month : 130062
This Year : 153983
Total Users : 182547
Views Today : 2243
Total views : 543515

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.