Skip to content
September 5, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

পরিবারও জিজ্ঞেস করে, জিততে পারছ না কেন: তাসকিন

নিউজডেস্ক February 11, 2024

স্পোর্টস ডেস্ক

‘বিদেশ থেকে আসছে…’ দলের পারফরম্যান্সের ব্যর্থতার ঘাটতি খুঁজতে গিয়ে কথাটা বললেন তাসকিন আহমেদ। বিদেশি এক বোলার ঠিকঠাক বোলিং না করার আফসোস তার।

বিপিএলে রেকর্ড টানা আট হারের পর দুর্দান্ত ঢাকার অধিনায়কের কণ্ঠে ভেসে এলো গভীর দীর্ঘশ্বাস।

এর আগে ২০১২ সালে টানা সাত ম্যাচ হেরেছিল সিলেট সিক্সার্স। শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে হারের পর সেটিকে ছাড়িয়ে গেছে ঢাকা। গত তিন ম্যাচ ধরে ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বের ভার তাসকিনের কাছে। ঢাকার এমন হারের কারণ কী?

তিনি বলেন, ‘এটা তো টিম গেম। দুজন-চারজন কোনো না কোনো জায়গায় খারাপ খেলেই ফেলছে। নাম নেবো না। কারণ এটা টিম গেম। আজ এ খারাপ করেছে, কাল ও, একদিন আমি। এভাবে আমরা খারাপ করেছি। জেতা ম্যাচগুলো দূর্বলতার কারণে হেরে গেছি। এটা অবশ্যই ভালো অনুভূতি নয় অবশ্যই। আমাদেরও পরিবার আছে। তারাও জিজ্ঞেস করে, জিততে পারছ না কেন? ব্যাটিং বা বোলিং কোনো জায়গায় হেরেই যাচ্ছে। ’

বিপিএলে এবার ৯ ম্যাচের কেবল একটিতে জিতেছে ঢাকা। অথচ দলটির ওপেনার নাঈম শেখ ২৬৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, সবচেয়ে বেশি ১৭ উইকেট শরিফুল ইসলামের। এখনও বাকি তিনটি ম্যাচ, সেখানে কোন প্রাপ্তির আশা ঢাকার?

তাসকিন বলেন, ‘দলে বেশ কয়েকজন খেলোয়াড় তো ভালো খেলেছে। নাঈম শেখ সর্বোচ্চ রান করেছে। শরিফুল সর্বোচ্চ উইকেট। ওরা যদি ভালোভাবে শেষ করতে পারে কিছু প্রাপ্তি তো থাকবেই। ভালো শেষ করলে একটু শান্তি পাওয়া যাবে। সবার তো ক্যারিয়ারের বিষয় আছে। আইকন ক্রিকেটার হিসেবে প্রত্যাশা তো থাকে আমার কাছে। আমিও যেন একটু ভালো ক্রিকেট খেলতে পারি। ’

‘টুর্নামেন্টের ৭০ ভাগ শেষ। ওভারঅল দুইটা ম্যাচ ছাড়া বেশিরভাগ ভালো ক্রিকেট খেলা হয়নি। ব্যাটিংয়ে বেশিরভাগ ম্যাচে আমরা ফেল করেছি। আমার মনে হয় আরো ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। তাছাড়া হারতে থাকলে মোরালি ডাউন থাকে। তখন কিছু না কিছু মিসটেক হয়েই যায়। এখন দোষ বের করলে তো অনেক সমস্যা বের হবেই। তিনটা ম্যাচ আছে, ভালো ক্রিকেট খেলে যতটা শেষ করা যায়। ফ্র্যাঞ্চাইজির তো প্রত্যাশা থাকে যেন আমরা জিতি। ’

টুর্নামেন্টে এখন কিছুই পাওয়ার নেই তাসকিনদের। এমন সময়ে এসে ফ্র্যাঞ্চাইজি মালিকরা অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলেন। তাসকিনদের ক্ষেত্রে তেমন হয়নি বলেই জানিয়েছেন। এই পেসারের আফসোস আছে তিন বছর ধরে প্লে-অফ খেলতে না পারারও।

তিনি বলেন, ‘ব্যবহার কেউ খারাপ করেনি। নিজেরই একটু লজ্জা লাগে। সবাই তো আসলে প্রত্যাশা করে সবাইকে নেয়। ব্যয় করে অনেক আশা নিয়ে। যখন টিম রেজাল্ট করে না নিজেরই খারাপ লাগে। আমি আমার দিক থেকে শতভাগ দেয় চেষ্টা করছি, এটাই আমার হাতে আছে। মালিকপক্ষ খোঁজখবর নিচ্ছে। আজও লাঞ্চ হলো একসঙ্গে। ’

‘আমি অনুভব করি এটা। মাঝে মাঝে এই অনুভবটা হয় যে…আমার দল এ নিয়ে তিন বছর প্লে-অফে যায়নি। রেজাল্টও ভালো করেনি। মাঝে মাঝে খারাপ লাগে। আমি সেদিনও বলেছিলাম, আইকন বা ডিরেক্ট সাইনিং হিসেবে একজনকে নেওয়া যায়। তখন দেখা যায় বেটার বেনিফিটে আমি ডিরেক্ট সাইনে যাই। পরে দল যখন ওভাবে রেজাল্ট করে না তখন খারাপ লাগে। এখন কিছু করার নেই আসলে। ’

Continue Reading

Previous: মানবতাবিরোধী অপরাধ: নকলার ৩ জনের রায় সোমবার
Next: পবিত্র শবে বরাত কবে জানা যাবে আজ সন্ধ্যায়

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026
রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

September 4, 2026
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

September 4, 2026
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

September 4, 2026
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্ত করণ কর্মসূচির আয়োজন

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্ত করণ কর্মসূচির আয়োজন

September 4, 2026
গোদাগাড়ীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

গোদাগাড়ীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

September 4, 2026
বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 4, 2026
সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এরই মাঝে ১ যুগের ছায়াঘেরা বৃক্ষ হত্যা!

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এরই মাঝে ১ যুগের ছায়াঘেরা বৃক্ষ হত্যা!

September 4, 2026

আরও খবর

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026
রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

September 4, 2026
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

September 4, 2026
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

September 4, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

445423
Users Today : 7284
This Month : 24794
This Year : 416859
Total Users : 445423
Views Today : 26498
Total views : 1611529

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.