Skip to content
September 5, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • প্রযুক্তি

ফেসবুক নিষিদ্ধ যেসব দেশে

নিউজডেস্ক June 2, 2023

প্রযুক্তিঃ বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। অনেকে সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকে ঢুঁ মারেন। সারাদিন বিভিন্ন ছবি, স্ট্যাটাস শেয়ার করেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে। একটু পর পর গিয়ে দেখে নেন কত লাইক, কমেন্ট পড়লো। মেটার মালিকানাধীন ফেসবুকে রয়েছে কয়েকশ কোটি ব্যবহারকারী। প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি। অনেকের আয়ের অন্যতম মাধ্যম ফেসবুক। তবে জানেন কি? বিশ্বের এমন কয়েকটি দেশ আছে যেখানে ফেসবুক নিষিদ্ধ। সেদেশের কেউ ব্যবহার করেন না এই প্ল্যাটফর্মটি। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশে ব্যবহার হয় না ফেসবুক।

চীন
চীনের কেউ ফেসবুক ব্যবহার করেন না। ২০০৯ সাল থেকে চীনে ফেসবুক নিষিদ্ধ। জিনজিয়াং প্রদেশে মারাত্মক দাঙ্গার পর কর্মীদের বিরুদ্ধে সরকারি ক্র্যাকডাউনের অংশ হিসেবে মেটা মালিকানাধীন ফেসবুক নিষিদ্ধ ঘোষণা করা হয়। চীনে বিদেশি মিডিয়া প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা এবং বেসরকারি কন্টেন্টের সেন্সরশিপকে চীনের গ্রেট ফায়ারওয়াল বলা হয়। চীনে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং এর ফটো এবং ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামও নিষিদ্ধ করা হয়েছে।

ইরান
ইরানেও ২০০৯ সালে বিতর্কিত নির্বাচন এবং গণবিক্ষোভের মধ্যে ফেসবুক নিষিদ্ধ করা হয়। যদিও কিছু ব্যবহারকারী ভিপিএন ব্যবহার করে ফেসবুক অ্যাক্সেস করেন। এরপর ইরান সরকার ভিপিএনর ব্যবহার আইনত অপরাধ ঘোষণা করে। ২০২০ সালে চীনের সঙ্গে মিলে একটি জাতীয় ইরানি ইন্টারনেট তৈরি করছে বলে ঘোষণা দেয় ইরান।

উত্তর কোরিয়া
বিশ্বের অন্যতম রক্ষণশীল দেশ উত্তর কোরিয়ায়ও ফেসবুক ব্যবহার করা যায় না। উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালে ফেসবুক ব্লক করে। এমনকি ঘোষণা করে যে কেউ ‘অনুপযুক্ত’ উপায়ে তাদের অ্যাক্সেস করার চেষ্টা করলে বা এর থেকে ‘প্রজাতন্ত্র বিরোধী ডেটা’ বিতরণ করলে তাকে শাস্তি দেওয়া হবে। যদিও নিষেধাজ্ঞার আগে, অল্প কয়েকজন উত্তর কোরিয়ানের বিশ্বব্যাপী ওয়েবে অ্যাক্সেস ছিল এবং বেশিরভাগই সরকার নিয়ন্ত্রিত ইন্ট্রানেটের মধ্যে সীমাবদ্ধ ছিল।

তুর্কমেনিস্তান
প্রাক্তন সোভিয়েত মধ্য এশিয়ার রাষ্ট্র তুর্কমেনিস্তানে ফেসবুক নিষিদ্ধ। ফেসবুক ব্লক করার পাশাপাশি, তুর্কমেনিস্তান হোম ইন্টারনেট সংযোগের জন্য সাইন আপ করার সময় কোরআনের শপথ নিতে বলে যে তারা ভিপিএন অ্যাক্সেস করবে না। শিক্ষার্থীদের নিষিদ্ধ সাইটগুলোতে অ্যাক্সেস করার জন্য ইন্টারনেট ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়।

কিউবা
কিউবায় আনুষ্ঠানিকভাবে ফেসবুক নিষিদ্ধ নয় কিন্তু এটি অ্যাক্সেস করা খুব কঠিন। শুধু রাজনীতিবিদ, কিছু সাংবাদিক এবং মেডিকেল স্টুডেন্টরা তাদের বাড়ি থেকে আইনত ওয়েব অ্যাক্সেস করতে পারেন। অন্য সবার জন্য অনলাইন জগতের সঙ্গে আইনিভাবে সংযোগ করার একমাত্র উপায় হল ইন্টারনেট ক্যাফে। কিউবার গড় আয় ২০ মার্কিন ডলার। আর ইন্টারনেট অ্যাক্সেস করতে প্রতি ঘন্টায় ৬ মার্কিন ডলার থেকে ১০ মার্কিন ডলারের খরচ হয়। ফলে এত খরচ দিয়ে বেশিরভাগ মানুষের পক্ষেই ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না। মূলত ইন্টারনেট খরচ তুলনামূলক অনেক বেশি হওয়ায় সেদেশে ব্যবহারকারী কম।

সূত্র: টাইম ম্যাগাজিন

Continue Reading

Previous: ই-স্কুটার দ্রুত ফুল চার্জ করার উপায় জেনে নিন
Next: বাজেটে বিদেশনির্ভরতা কমেছে: আইনমন্ত্রী

Related Stories

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l

March 14, 2026
আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ
  • প্রযুক্তি
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

December 27, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026
রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

September 4, 2026
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

September 4, 2026
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

September 4, 2026
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্ত করণ কর্মসূচির আয়োজন

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্ত করণ কর্মসূচির আয়োজন

September 4, 2026
গোদাগাড়ীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

গোদাগাড়ীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

September 4, 2026
বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 4, 2026
সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এরই মাঝে ১ যুগের ছায়াঘেরা বৃক্ষ হত্যা!

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এরই মাঝে ১ যুগের ছায়াঘেরা বৃক্ষ হত্যা!

September 4, 2026

আরও খবর

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026
রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

September 4, 2026
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

September 4, 2026
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

September 4, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

445646
Users Today : 7507
This Month : 25017
This Year : 417082
Total Users : 445646
Views Today : 27057
Total views : 1612088

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.