লিয়াকত হোসেন
০৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ইমাম প্রশিক্ষণ একাডেমি রাজশাহী কেন্দ্রের ১২২১ তম দলের ৪৫ দিনব্যাপী নিয়মিত কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের হাতে এ সনদপত্র তুলে দেওয়া হয়।
ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক ডা.মো আসেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ইমামগণ সমাজের নৈতিক দিকনির্দেশক। ধর্মপ্রাণ মুসল্লীরা আপনাদেরকে অনুসরণ করতে ভালবাসে। আপনাদের কর্মকান্ডের মাধ্যমে সমাজে শান্তি, সহমর্মিতা ও মূল্যবোধ ছড়িয়ে পড়তে পারে। এই প্রশিক্ষণ শুধুমাত্র একটি সনদ প্রাপ্তির জন্য নয়, এটি একটি দায়িত্বের প্রতীক। সরকার ধর্মীয় শিক্ষাকে আধুনিক ও প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, আপনাদের জ্ঞান, চরিত্র ও আদর্শ দিয়ে সমাজকে আলোকিত করবেন এটাই আমাদের প্রত্যাশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ধর্মীয় প্রশিক্ষক রফিকুল ইসলাম ইমাম প্রশিক্ষণ একাডেমির কর্মকর্তা কর্মচারীসহ রাজশাহী বিভাগের ১০০ জন প্রশিক্ষণার্থী।
রাজশাহীতে প্রশিক্ষণপ্রাপ্ত
