Skip to content
September 5, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

সমঝোতার কোনো স্কোপ নেই, মার্কিন কংগ্রেসম্যানদের পররাষ্ট্রমন্ত্রী

নিউজডেস্ক August 13, 2023

আলো ডেস্কঃ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার কোনো সুযোগ আছে কি না, ঢাকা সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান রিক ম্যাককরমিক ও এড কেসের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সরকার পতন নিয়ে তাদের (বিএনপি) যে দাবি, ওটাতে সমঝোতার কোনো স্কোপ নেই।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বৈঠকে আলোচনায় ছিল নির্বাচন প্রসঙ্গ। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওরা (কংগ্রেসম্যানরা) নির্বাচনের কথা বলেছে। আমরা বললাম, সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নিজের তাগিদে আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, আমরাও চাই। কারণ আমরা জনগণের সমর্থনে আছি। আওয়ামী লীগ সব সময় নির্বাচনে বিশ্বাস করে, নির্বাচনমুখী দল।

বৈঠকে চীন নিয়ে দুই কংগ্রেসম্যানের সঙ্গে আলোচনা হয়েছে কি প্রশ্নে মোমেন বলেন, চীন নিয়ে তারা বলেছে- তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছ। আমরা বলেছি, আমরা চীনের ঋণের ফাঁদে যাচ্ছি না। আমরা চীন থেকে যে ঋণ নিয়েছি, তা মাত্র এক শতাংশের মতো।

তিনি বলেন, তাদের কাছে বিভিন্ন লোকজন বলেছে, বাংলাদেশ একটি ভয়ঙ্কর জায়গা। এরা চীনের খপ্পরে পড়ে গেছে। চীনের গোলাম হয়ে গেছে। এখানে অশান্তি আর অশান্তি। পুলিশ সব লোকজনকে ধরে মেরে ফেলছে। এই ধরনের একটি ধারণায় ভয় তাদের। তবে এসব কোনোটিই সত্য নয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই কংগ্রেসম্যানের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তারা বলেছে, রোহিঙ্গাদের কাজ দেওয়ার জন্য। আমরা বলেছি, আমাদের ঘনবসতি। আর আমাদেরই প্রতি বছর ২০ লাখ যুবক কাজের বাজারে যোগ হয়। তোমরা মাত্র ৬২ জন রোহিঙ্গা নিয়েছ। পারলে আরও রোহিঙ্গাদের নিয়ে যাও।

মার্কিন কংগ্রেসম্যানদের কাছে তাদের দেশে নির্বাচনে সরকার পতন হয় কি না- প্রশ্ন রেখে ড. মোমেন বলেন, নির্বাচনের সময় তোমাদের দেশে (যুক্তরাষ্ট্র) কি সরকার পতন হবে? নিশ্চয়ই না। এরকম ডিমান্ড (বিএনপির যে চাওয়া) থাকলে তোমরা কি আলোচনায় বসবা? ওগুলোর প্রশ্নই উঠতে পারে না। আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব। সেটাতে সবাই অংশগ্রহণ করুক, সেটাই আমরা চাই। কে জিতবে না জিতবে, সেটা জনগণের ওপর নির্ভর করবে। আমরা বিশ্বাস করি, আমরা অনেক ভালো কাজ করেছি।

দেশের রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা থাকলে সুষ্ঠু এবং সহিংসতা ছাড়া নির্বাচন সম্ভব বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতগুলো দল আছে সব দল যদি নির্বাচনে যোগদান করে, তারা যদি আন্তরিকভাবে সিদ্ধান্ত নেয়, অবাধ, সুষ্ঠু ও সহিংসতা ছাড়া নির্বাচন চায়, তাহলে নির্বাচন সহিংসতা ছাড়া হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে কোনো বার্তা দিল কি না কংগ্রেসম্যানরা- জানতে চাইলে মন্ত্রী বলেন, রিপাবলিক একজন বলল, আমরা সব সময় সমঝোতায় যাই। আমরা বলেছি, সমঝোতা করার মতো দাবি-দাওয়া তো এখানে নেই। আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের উল্টা দল (বিএনপি) তো নির্বাচনের খবরই রাখে না। তারা চায় সরকার পতন। সরকার পতনের ইস্যু সংলাপে যাওয়ার মতো কোনো টপিক নয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য গতকাল শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এদের একজন এড কেইস। তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য। অপরজন রিচার্ড ম্যাকরমিক, তিনি রিপাবলিকান পার্টির সদস্য।

Continue Reading

Previous: অলিখিত ফাইনালে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ
Next: ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে ব্লক রেইড

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026
রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

September 4, 2026
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

September 4, 2026
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

September 4, 2026
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্ত করণ কর্মসূচির আয়োজন

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্ত করণ কর্মসূচির আয়োজন

September 4, 2026
গোদাগাড়ীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

গোদাগাড়ীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

September 4, 2026
বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 4, 2026
সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এরই মাঝে ১ যুগের ছায়াঘেরা বৃক্ষ হত্যা!

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এরই মাঝে ১ যুগের ছায়াঘেরা বৃক্ষ হত্যা!

September 4, 2026

আরও খবর

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026
রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

September 4, 2026
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

September 4, 2026
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

September 4, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

447453
Users Today : 1732
This Month : 26824
This Year : 418889
Total Users : 447453
Views Today : 3112
Total views : 1615385

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.