Skip to content
September 5, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফি: কার হাতে উঠতে পারে শিরোপা? সাবেকদের বিশ্লেষণ

নিউজডেস্ক February 15, 2025

স্পোর্টস ডেস্ক

আট দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সীমিত দলের প্রতিযোগিতায় যে কেউ জিততে পারে শিরোপা, তবে সাম্প্রতিক ফর্ম, স্কোয়াডের গভীরতা এবং কন্ডিশনের ওপর ভিত্তি করে কয়েকটি দলকে এগিয়ে রাখছেন সাবেক ক্রিকেট তারকারা।

দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, এবারের আসরের ফাইনাল খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। আইসিসির সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে তাদের ধারাবাহিক পারফরম্যান্স এবং শক্তিশালী স্কোয়াড তাদেরকে এগিয়ে রাখছে। পন্টিং বলেন, ‘আপনি যদি দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখেন, তাহলে পরিষ্কার যে তারা ফাইনালের জন্য অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বী।’

আইসিসির প্রতিটি টুর্নামেন্টেই ভারতকে অন্যতম ফেভারিট ধরা হয়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। শক্তিশালী ব্যাটিং লাইনআপ এবং স্পিন সহায়ক কন্ডিশনে ভারতের ভালো সম্ভাবনা রয়েছে। তবে দলের প্রধান পেসার জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতি ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে।

অন্যদিকে, অস্ট্রেলিয়া এবারের আসরে প্রথম সারির পাঁচজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে। চোট, অবসর এবং ব্যক্তিগত কারণ মিলিয়ে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শসহ আরও কয়েকজন তারকাকে তারা পাচ্ছে না। এসব শূন্যস্থান কতটা পূরণ করা যায়, সেটাই হবে অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ নেই, কারণ তারা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটের মধ্যে ছিল না। তবে তাদের সাবেক তারকারা আসর নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। ক্রিস গেইলের মতে, শিরোপা জিততে পারে ভারত। অন্যদিকে, শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন মনে করেন, ভারত ও পাকিস্তান দুই দলই ফাইনালে যাওয়ার ভালো সম্ভাবনা রাখে।

সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও ভারত ও পাকিস্তানকে ফেভারিট হিসেবে দেখছেন। তার মতে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি সবসময় চ্যাম্পিয়নদের প্রতিযোগিতা। এখানে প্রতিটি দলই শক্তিশালী। তবে পাকিস্তান ঘরের মাঠে খেলবে, যা তাদের জন্য বড় সুবিধা। ভারতও এই কন্ডিশনে দারুণ পারফর্ম করতে সক্ষম।’

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে ৮ দলের এই প্রতিযোগিতা, যেখানে ম্যাচ হবে মোট ১৫টি। ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে জানা যাবে, কার হাতে উঠবে এবারের শিরোপা। সাবেকদের মতামত অনুযায়ী ভারত ও পাকিস্তান এগিয়ে থাকলেও ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, তা মাথায় রেখেই মাঠে নামবে প্রতিটি দল।

Continue Reading

Previous: জাতিসংঘের প্রতিবেদনকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি
Next: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: কোথায় এবং কিভাবে দেখবেন?

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026
রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

September 4, 2026
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

September 4, 2026
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

September 4, 2026
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্ত করণ কর্মসূচির আয়োজন

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্ত করণ কর্মসূচির আয়োজন

September 4, 2026
গোদাগাড়ীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

গোদাগাড়ীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

September 4, 2026
বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 4, 2026
সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এরই মাঝে ১ যুগের ছায়াঘেরা বৃক্ষ হত্যা!

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এরই মাঝে ১ যুগের ছায়াঘেরা বৃক্ষ হত্যা!

September 4, 2026

আরও খবর

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘Rajshahi Gen-Z City’ ফেসবুক গ্রুপের ১০০ কে উদযাপন অনুষ্ঠিত

September 4, 2026
রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

September 4, 2026
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

September 4, 2026
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

September 4, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

447981
Users Today : 2260
This Month : 27352
This Year : 419417
Total Users : 447981
Views Today : 4791
Total views : 1617064

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.