Skip to content
September 4, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

বিশ্বকাপে যে ম্যাচগুলোর আম্পায়ার বাংলাদেশের সৈকত

নিউজডেস্ক May 22, 2024

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার আরেকটি প্রথমের সঙ্গে জড়িয়ে যাচ্ছে সৈকতের নাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠের আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে ৪৭ বছর বয়সী সৈকতকে। তাঁর সঙ্গী হিসাবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। বুধবার (২২ মে) আইসিসি তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময় আগামী ২ জুন সকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী কানাডা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া সেই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে সৈকতই হবেন প্রথম বাংলাদেশি, যিনি ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন।

হাই-ভোল্টেজ ভারত ও পাকিস্তানের ম্যাচেও বাংলাদেশি সৈকতের উপস্থিতি থাকবে। তবে অনফিল্ডের বদলে ফোর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সেদিন। ভারত ও পাকিস্তানের আরও ভিন্ন দুটি ম্যাচে অবশ্য ম্যাচ পরিচালনায় থাকবেন তিনি। ১৫ জুন ফ্লোরিডায় কানাডার বিপক্ষে ভারতের ম্যাচে সৈকত মাঠে থেকেই দায়িত্ব সামলাবেন। আর পরদিন একই মাঠে পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে তার ভূমিকা হবে টিভি আম্পায়ারের।

সবমিলিয়ে চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের কাজ পেয়েছেন সৈকত। আর দুই ম্যাচে পালন করবেন টিভি আম্পায়ারের দায়িত্ব। আরও দুটি ম্যাচে চতুর্থ আম্পায়ার হয়ে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন তিনি।

গ্রুপ পর্বের পর সুপার এইট, সেমি-ফাইনাল ও ফাইনালের দায়িত্ব পরে বণ্টন করা হবে। সুপার এইটেও যে একাধিক ম্যাচে সৈকতকে দেখা যাবে তা অনেকটা নিশ্চিত।

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ৫ ম্যাচে আম্পায়ারিং করেছেন সৈকত। এ ছাড়া মেয়েদের দুটি ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই দায়িত্বে দেখা গেছে তাঁকে।

Continue Reading

Previous: বাবার খুনিদের ফাঁসি চাই: এমপি আনারের মেয়ে
Next: এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

September 4, 2026
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

September 4, 2026
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

September 4, 2026
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্ত করণ কর্মসূচির আয়োজন

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্ত করণ কর্মসূচির আয়োজন

September 4, 2026
গোদাগাড়ীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

গোদাগাড়ীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

September 4, 2026
বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 4, 2026
সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এরই মাঝে ১ যুগের ছায়াঘেরা বৃক্ষ হত্যা!

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এরই মাঝে ১ যুগের ছায়াঘেরা বৃক্ষ হত্যা!

September 4, 2026
রাজশাহীতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদ বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

রাজশাহীতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদ বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

September 4, 2026

আরও খবর

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

September 4, 2026
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

September 4, 2026
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

September 4, 2026
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্ত করণ কর্মসূচির আয়োজন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্ত করণ কর্মসূচির আয়োজন

September 4, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

441696
Users Today : 3557
This Month : 21067
This Year : 413132
Total Users : 441696
Views Today : 13966
Total views : 1598997

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.