Skip to content
July 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নিউজডেস্ক December 5, 2021

সম্পাদকীয়ঃ বাংলাদেশের একটি অন্যতম পর্যটন সমৃদ্ধ নগর হলো কক্সবাজার। কক্সবাজার বিমানবন্দরে প্রতিদিন ৪০টি যাত্রীবাহী ফ্লাইট ওঠানামা করে। দিন দিন এই নগরের পর্যটন সম্ভাবনা বাড়তে থাকায় দিন দিনই বাড়ছে যাত্রীসংখ্যা। বাড়ছে ফ্লাইটের সংখ্যা।

বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার লক্ষ্যে উন্নয়নকাজও এগিয়ে চলেছে। অথচ বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা রয়ে গেছে খুবই দুর্বল। শত শত মানুষ সড়কের মতোই রানওয়ের ওপর দিয়ে হেঁটে চলাচল করে। গরু-ছাগল চড়ে বেড়ায়।

সম্প্রতি সেখানে একটি যাত্রীবাহী বিমান ভয়ংকর দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। বিমানটির পাখায় ধাক্কা লেগে দুটি গরু মারা গেলেও বিমানের বড় কোনো ক্ষতি হয়নি।

যাত্রীদেরও কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সে সময় কর্তব্যরত চার আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক থেকে বিমানবন্দরের চার পাশে কাঁটাতারের বেড়া দেওয়ার সুপারিশ করা হয়েছে। কিন্তু বাস্তবে এই অবস্থার পরিবর্তন কতটা হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

জানা যায়, বিমানবন্দরের রানওয়েতে সেই পুরনো দৃশ্য দেখা যাচ্ছে এখনো। অর্থাৎ শত শত মানুষ হাঁটাচলা করছে। গরু-ছাগল-কুকুর-বিড়াল ঘুরে বেড়াচ্ছে। অতীতেও এখানে অনুরূপ দুর্ঘটনা ঘটেছে।

কিন্তু বিমানের নিরাপত্তায় কার্যত কিছুই করা হয়নি। প্রকাশিত খবর থেকে জানা যায়, বুধবার বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি একাধিকবার চেষ্টা করেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। প্রায় এক ঘণ্টা আকাশে উড়ে বেড়ানোর পর চালক কোনো রকমে বিমানটিকে অবতরণ করাতে সক্ষম হন।

বিমানটিতে তখন ৪২ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। এমন দুরবস্থায় বিমানের অভ্যন্তরে থাকা যাত্রীরা কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন বলে জানা যায়। প্রশ্ন হলো, উড্ডয়নের আগে বিমানের যান্ত্রিক দিকগুলো সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল কি?

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দেশের পরিবর্তনের চাহিদাগুলো সঠিকভাবে অনুধাবন করতে পারছে না।

অথচ আসন্ন পরিবর্তনগুলোর সঙ্গে খাপ খাইয়ে চলা খুব জরুরি হয়ে উঠেছে। সরকার দেশের বিমান পরিবহনব্যবস্থার দ্রুত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: সড়কে আর মৃত্যু নয়! টনক নড়ুক সরকারের
Next: করোনার নতুন সক্রমন রোধে সতর্ক হতে হবে

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026
দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026
রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

July 26, 2026
কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

July 26, 2026
পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

July 26, 2026
রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

July 26, 2026
তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

July 26, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

July 25, 2026

আরও খবর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026
রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

July 26, 2026
কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

July 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

209039
Users Today : 1422
This Month : 156554
This Year : 180475
Total Users : 209039
Views Today : 16630
Total views : 702571

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.