Skip to content
July 14, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

একের পর এক জাহাজডুবিতে হুমকির মুখে মোংলা বন্দরের পশুর চ্যানেল

নিউজডেস্ক December 6, 2021

আলো ডেস্ক: একের পর এক লাইটার জাহাজডুবির ঘটনায় হুমকির মুখে পড়েছে মোংলা বন্দরের পশুর চ্যানেল। সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত মোংলা বন্দরের পশুর চ্যানেলে প্রায়ই বালুবাহী বাল্কহেড ও ফিটনেসবিহীন লাইটার জাহাজডুবির ঘটনা ঘটছে।

এর ফলে মোংলা বন্দরের চ্যানেলসহ ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনের জীববৈচিত্র্যও বিপন্ন হচ্ছে। চলতি বছরে পশুর চ্যানেলে সার, কয়লা ও পাথরবোঝাই ৫টি লাইটার জাহাজ এবং একটি বাল্কহেড ডুবেছে।

ওসব ঘটনার পর তদন্তে প্রমাণিত হয় ডুবে যাওয়া সবকটি নৌযান ফিটনেসবিহীন ও আমদানি পণ্য পরিবহনের অনুপযোগী ছিল। পরিবেশবাদী এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারি সংশ্লিষ্ট দফতরগুলোর দায়িত্বে অবহেলা আর দুর্নীতিবাজ কর্মকর্তারা অনৈতিক সুবিধা নিয়ে ফিটনেসবিহীন লাইটার জাহাজ বন্দর চ্যানেলে চলাচল করতে দেয়ায় একের পর এক ক্ষতিকর পণ্য নিয়ে লাইটারডুবির ঘটনা ঘটছে। তাতে বিপন্ন হচ্ছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনের জীববৈচিত্র্য।

মারাত্মক ক্ষতির মুখে পড়ছে সুন্দরবন অঞ্চলের পরিবেশ-প্রতিবেশ। মোংলা বন্দর চ্যানেলে সুন্দরবনের মধ্যে বারবার কয়লা, সার, তেল, ক্লিংকার ভর্তি জাহাজ ডুবছে। বিশেষ করে কয়লা বিষাক্ত পদার্থ। তাতে সুন্দরবনের পানিসহ জলজপ্রাণী ও মাছের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি ম্যানগ্রোভ বনের প্রাণপ্রকৃতির খাদ্যচক্রের সমস্যা হচ্ছে।

সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতি কমাতে সুন্দরবনের মধ্যে পশুর চ্যানেল দিয়ে ফিটনেসবিহীন লাইটার জাহাজসহ নৌ-চলাচল বন্ধে নৌপরিবহন অধিদফতর ও বিআইডব্লিউটিএসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নজর দেয়া জরুরি।

সূত্র জানায়, মোংলা বন্দর চ্যানেলে পণ্যবোঝাই লাইটার জাহাজডুবির পর প্রতিটি তদন্ত কমিটির রিপোর্টেই ফিটনেস না থাকা ও অতিরিক্ত পণ্যবোঝাইয়ের কারণে ওসব লাইটার জাহাজ ডুবে যাওয়ার তথ্য উঠে এসেছে।

আর বারবার লাইটারডুবির ঘটনায় হুমকির মুখে পড়ছে মোংলা বন্দর চ্যানেল। ফলে মোংলা বন্দর চ্যানেল সচল রাখা কঠিন হয়ে পড়েছে। ওই বিষয় কার্যকর ব্যবস্থা নিতে নৌপরিবহন অধিদফতর ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

এদিকে এ প্রসঙ্গে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, কেমিক্যাল ও রাসানিক পণ্যবোঝাই লাইটার জাহাজডুবিতে সুন্দরবনের গাছপালা, জলজপ্রাণীসহ প্রাণপ্রকৃতিতে কী ধরনের ক্ষতির হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে বন বিভাগের পাশাপাশি পরিবেশ অধিদফতর কাজ করছে।

অন্যদিকে এ বিষয়ে নৌপরিবহন অধিদফতরের খুলনা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আঞ্চলিক নৌযান সার্ভে ও রেজিস্ট্রেশনের মোংলার পরিদর্শক মো. আবুল কাশেম ফজলুল হক জানান, নৌপরিবহন অধিদফতরের দায়িত্ব লাইটার জাহাজের পারমিট ও চালকদের সার্টিফিকেট দেয়া।

আর বিআইডবি¬উটিএ কর্তৃপক্ষের কাজ ওসব লাইটার চলাচলে রুট নির্ধারণ। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ফিটনেসবিহীন লাইটার জাহাজের রুট পারমিট বাতিল করলেই পশুর চ্যানেল রক্ষা করা সম্ভব।

Continue Reading

Previous: পুলিশ ভেরিফিকেশন শেষ না হওয়ায় বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগে জটিলতা
Next: অর্থনীতির কোমর ভেঙে দিচ্ছে রাজধানীর যানজট

Related Stories

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

July 7, 2026
প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ

July 6, 2026
জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

July 6, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

July 13, 2026
রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

July 13, 2026
রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

July 13, 2026
গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

July 13, 2026
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক

July 13, 2026
মোহনপুরে আলোচিত রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

মোহনপুরে আলোচিত রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

July 13, 2026
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার গাছ উধাও

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার গাছ উধাও

July 13, 2026
রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 12, 2026

আরও খবর

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

July 13, 2026
রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

July 13, 2026
রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

July 13, 2026
গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

July 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

172354
Users Today : 1793
This Month : 119869
This Year : 143790
Total Users : 172354
Views Today : 8955
Total views : 498930

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.