Skip to content
July 14, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

কিউবার মানুষ কেন দেশ ছাড়ছেন!

নিউজডেস্ক December 2, 2021

আলো বিদেশ ডেস্ক: কিউবার মানুষ কেন দেশ ছাড়ছেন!
আফ্রিকা এবং এশিয়ার শরণার্থীদের জন্য ইউরোপের বন্দরে পরিণত হয়েছে গ্রিস। কিন্তু সম্প্রতি সেখানে কিউবার মানুষদের ঢল নেমেছে। কর্তৃপক্ষ এমনটা দেখে বিস্মিত। বিষয়টি নজরে আসে ২৮শে অক্টোবর।

ওইদিন প্রায় ১৩০ জন কিউবান অ্যাজিয়ান সমুদ্রের দ্বীপ জাকিনথোস থেকে উড়ে যাওয়ার চেষ্টা করেন ইতালির মিলানে। তার মধ্যে ২৮ বছর বয়সী পেদ্রো অন্যতম।

তিনি আল জাজিরাকে বলেছেন, কিউবার এত মানুষ একত্রে একস্থানে এটা আকস্মিক। সাধারণত কিউবানরা বিভিন্ন বিমানবন্দর ব্যবহার করেন। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে।

তাতে দেখা যায়, পুলিশ যখন এসব কিউবানদের একটি বাসে তোলার চেষ্টা করে, তখন উত্তেজনা দেখা দেয়। সাধারণত মধ্যপ্রাচ্য ও আফ্রিকার আশ্রয়প্রার্থীরা তুরস্কের বা লিবিয়া থেকে রাবারের তৈরি ডিঙ্গি নৌকায় করে পূর্ব অ্যাজিয়ান দ্বীপে পৌঁছার চেষ্টা করে। কিন্তু তাদের মতো নন কিউবানরা।

তারা পাচারকারীদের শিকারে পরিণত নন। পেদ্রো এবং তার প্রেমিকা লরা হাভানা থেকে বিমানে করে গিয়েছিলেন মস্কোতে। কারণ, কিউবানদের জন্য মস্কো সফর করতে কোনো ভিসা লাগে না। মস্কো থেকে এসব কিউবান বিমানে করে চলে যান বেলগ্রেডে। বেলগ্রেড যেতেও তাদের ভিসা লাগে না।

সেখান থেকে বাস বা ট্যাক্সিতে করে চলে যান সার্বিয়া ও উত্তর মেসেডোনিযার ভিতর দিয়ে গ্রীক সীমান্তে। হাভানায় প্রেমিক পেদ্রোর সঙ্গে যৌথভাবে একটি রেস্তোরাঁর মালিক ছিলেন লরা (২৭)। তিনি বলেছেন, আমরা সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি। তা দিয়ে টিকেট কিনেছি।

সব খরচ হয়ে গেছে রাশিয়ায়। আশ্রয়প্রার্থী আরেকজন কিউবান কার্লোস (২৩) বলেন, তিনি ভিন্ন একটি রুটে গ্রিসে যাওয়ার চেষ্টা করেছেন। প্রথমে তিনি মস্কো এসেছেন। সেখান থেকে মিনস্ক, বেলারুশ। তারপর ইস্তাম্বুল হয়ে বেলগেড। এমন আশ্রয়প্রার্থীর সংখ্যা এখন কয়েক শত।

আশ্রয়প্রার্থীদের পক্ষ থেকে আরেক আশ্রয়প্রার্থী হুয়ান স্বাক্ষর সংগ্রহ করেছেন ৪০০ মানুষের। তিনি বলেছেন, আরো কমপক্ষে ২০০ মানুষ স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ, তারা পরিচয় গোপন রাখতে চান। স্বাক্ষর দিয়েছেন যারা তার মধ্যে বেশির ভাগই ছাত্র ও পেশাদার।

তাদের বয়স ৫০ বছরের নিচে। সঙ্গে আছে কিছু শিশু। হুয়ান বলেন, এসব মানুষের মধ্যে আছেন আইনজীবী, চিকিৎসক এবং সিভিল ইঞ্জিনিয়ার। আমরা এমন একটি দেশ চাই, যেখানে আমাদের মেধা ব্যবহার করে সমাজের উন্নতি করতে পারবো। আমরা সম্পদের লোভে আসিনি।

দেশে ফিরে যাওয়ার জন্য আসিনি। সমাজের অংশ হতে এসেছি। কিন্তু কেন কিউবার মানুষগুলো এভাবে দেশান্তরী হচ্ছেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে, দেশটির অর্থনীতি ধসে পড়েছে। নিষ্পেষণ চলছে। এসব কারণে তারা দেশ ছাড়ছেন। পেদ্রো বলেন, মৌলিক চাহিদার সরবরাহ নেই বললেই চলে।

ওষুধ, সাবান, টয়লেট পেপার, খাবার প্রচণ্ড সঙ্কট দেখা দিয়েছে। যখন এর সরবরাহ আসে তখন তা হয় খুব ব্যয়বহুল। কর্তৃপক্ষ সম্প্রতি একটি ক্যাশকার্ড ইস্যু করেছে। তা ব্যবহার করে লোকজন ওইসব পণ্য কিনতে পারে ভাল কিছু দোকান থেকে। কিন্তু এই কার্ড ইস্যু করা হয়েছে শুধু ওইসব ব্যক্তিকে যাদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ আছে। লরা বলেন, যদি আপনার হাতে এই কার্ড থাকে তাহলে আত্মীয়স্বজন আপনাকে বিদেশ থেকে অর্থ পাঠাতে পারবেন এবং আপনি তাহলে বেঁচে থাকতে পারবেন। যদি বিদেশে আপনার এমন কেউ না থাকেন, তাহলে আপনাকে অনাহারে থাকতে হবে।

খাদ্য সংকটের কারণে গত ১১ই জুলাই দেশটিতে প্রকাশ্যে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। হুয়ান বলেন, ওই বিক্ষোভে যারা যোগ দিয়েছিলেন, তারা মনে করছেন তাদের চেহারা ক্যামেরায় ধারণ করা হয়েছে। পরে পুলিশ তাদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার শুরু করেছে। পেদ্রো বলেন, আমার অনেক বন্ধুকে প্রহার করে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যরা চাকরি হারিয়েছেন। হুয়ান আত্মগোপনে ছিল। আমি বাবা-মাকে বলেছি, আমি গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি। একজন বন্ধু তাদেরকে রাশিয়া যাওয়ার টিকেট কিনে দিয়েছেন। তার পরিকল্পনা ছিল গ্রিসে পৌঁছা। এটি হলো আশ্রয়প্রার্থীদের জন্য একটি বন্দরের মতো।

এখানে প্রথমে আশ্রয় নিয়ে পরে তারা ইউরোপের ভিতরে প্রবেশ করতে চান। কারণ, গ্রিস হলো ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৬টি সদস্য দেশের সংগঠন শেনজেন এরিয়ার অংশ। এসব দেশের মধ্যে কোনো সীমান্তে নিয়ন্ত্রণ নেই। হুয়ানের মূল লক্ষ্য হলো স্পেন বা ইতালি।

Continue Reading

Previous: চীনকে টেক্কা দিতে আসছে ইইউয়ের ‘গ্লোবাল গেটওয়ে’
Next: ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

Related Stories

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

June 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

July 13, 2026
রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

July 13, 2026
রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

July 13, 2026
গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

July 13, 2026
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক

July 13, 2026
মোহনপুরে আলোচিত রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

মোহনপুরে আলোচিত রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

July 13, 2026
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার গাছ উধাও

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার গাছ উধাও

July 13, 2026
রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 12, 2026

আরও খবর

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

July 13, 2026
রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

July 13, 2026
রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

July 13, 2026
গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

July 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

172398
Users Today : 1837
This Month : 119913
This Year : 143834
Total Users : 172398
Views Today : 9295
Total views : 499270

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.