Skip to content
August 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

প্রতিপক্ষকে সহজেই হারাল পেপ গুয়ার্দিওলার দল

নিউজডেস্ক October 24, 2021

আলো ডেস্ক স্পোর্টস: চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স প্রিমিয়ার লিগেও বয়ে আনল ম্যানচেস্টার সিটি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে সহজেই হারাল পেপ গুয়ার্দিওলার দল। প্রতিপক্ষের মাঠে শনিবারের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেন ফিল ফোডেন, একটি করে ইলকাই গিনদোয়ান ও রিয়াদ মাহরেজ। দাপুটে পারফরম্যান্সে প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। শেষ দিকে স্বাগতিক দল একটি শোধ করার পর আবার ব্যবধান বাড়িয়ে নেয় সফরকারীরা। বল দখলে দুই দল প্রায় সমানে-সমান থাকলেও আক্রমণে এগিয়ে ছিল সিটি। গোলের উদ্দেশে তাদের ২৩ শটের ১৩টি লক্ষ্যে ছিল। আর ব্রাইটনের ১০ শটের পাঁচটি ছিল লক্ষ্যে। চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার ক্লাব ব্রুজকে ৫-১ গোলে হারানো সিটি শুরু থেকে চেপে ধরে ব্রাইটনকে। একাদশ মিনিটে গাব্রিয়েল জেসুসের প্রচেষ্টা দুর্দান্তভাবে গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। দুই মিনিট পরই মেলে সাফল্য। বের্নার্দো সিলভার ওভারহেড কিকে বল পেয়ে কাছ থেকে ফাঁকা জালে পাঠান জার্মান মিডফিল্ডার গিনদোয়ান। ২৮ থেকে তিন মিনিটের মধ্যে দুই গোল করেন ফোডেন। জ্যাক গ্রিলিশের দারুণ পাস থেকে প্রথম গোলটি করেন তিনি। আর জেসুসের শট গোলরক্ষক ফেরানোর পর বল জালে পাঠিয়ে বাড়ান ব্যবধান। বিরতির আগে হ্যাটট্রিক প্রায় করেই ফেলছিলেন ফোডেন। ইংলিশ এই মিডফিল্ডারের প্রচেষ্টা ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। দ্বিতীয়ার্ধেও সিটি আধিপত্য করে, তবে আর গোলের দেখা মিলছিল না। ৮১তম মিনিটে স্পট কিকে ব্যবধান কমান আলিস্তার। যোগ করা সময়ে ব্যবধান আবার বাড়িয়ে নেন মাহরেজ। ৯ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। দিনের আরেক ম্যাচে নরিচ সিটিকে ৭-০ গোলে হারানো চেলসি ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সিটির সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চারে ব্রাইটন।

Continue Reading

Previous: দায়িত্ব এবার মারিও লেমোসের কাঁধে
Next: অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026
রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

August 26, 2026
গোদাগাড়ীতে ৯৬ মোবাইল জব্দ, আটক ৫

গোদাগাড়ীতে ৯৬ মোবাইল জব্দ, আটক ৫

August 26, 2026
বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026

আরও খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

386690
Users Today : 4216
This Month : 160741
This Year : 358126
Total Users : 386690
Views Today : 10995
Total views : 1409454

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.