Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

অবশেষে শাস্তি মুলক বদলি ওয়ারেন্টের আসামিদের সঙ্গেগোপন বৈঠক করতেন ওসি!

নিউজডেস্ক February 16, 2023

স্টাফ রিপোর্টার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলামকে অবশেষে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে রংপুরে বদলি করা হয়। এ আদেশের পর তার ব্যাপারে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। ওয়ারেন্টভুক্ত আসামিদের সঙ্গে গোপন বৈঠক ও ভাষা সৈনিক পুত্রকে ব্ল্যাক মেইলের চেষ্টার অভিযোগসহ বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২২ জানুয়ারি আরএমপির বোয়ালিয়া মডেল থানায় যোগদান করেন মাজহারুল ইসলাম। এরপর থেকে চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত বোয়ালিয়া থানা এলাকায় অন্তত ১০টি হত্যা কাণ্ড সংঘটিত হয়। হত্যা কাণ্ড গুলোর মধ্যে নগরীর নিউমার্কেট এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী রিয়াজ খুনের ঘটনাটি ছিল চাঞ্চল্যকর।

খুন হওয়ার এক ঘণ্টা আগে বোয়ালিয়া থানায় গিয়ে নিরাপত্তা চেয়ে জিডি করেন রিয়াজ। তবে তার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে থানা থেকে বের করে দেন ওসি মাজহারুল। এর ঘণ্টা খানেক পরই বোয়ালিয়া থানাধীন শিরোইল পুলিশ ফাঁড়ির সামনে তাকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। আসামিদের গ্রেপ্তার না করে বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টাও চলে। কিন্তু সামাজিক আন্দোলনের ফলে সেটি সম্ভব হয়নি।

অভিযোগ উঠেছে, আদালতের আদেশনা মেনে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামিদের সঙ্গে গোপনে মিটিং করতেন মাজহারুল ইসলাম। হয়রানি করতেন নিরীহ মানুষদের। নগরীর বিভিন্ন হোটেলে খাবার খেয়ে বিল দিতেন না তিনি। জড়িত ছিলেন চাঁদা বাজির সঙ্গে। মাদক ব্যবসায়ীদের সঙ্গেও ছিল তার সখ্যতা। অবৈধ টাকায় তিনি বিপুল সম্পদের ও মালিক হয়েছেন।

তবে রাজশাহী জেলা আইন শৃঙ্খলা কমিটির গত ৩টি সভায় ধারাবাহিক ভাবে মাজহারুল ইসলামের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন ভাষা সৈনিক পুত্রও রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান। সভায় তিনি বলেছিলেন, ‘আমার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে ৪৯ হাজার টাকা চুরির সঙ্গে ওসি নিজেই জড়িত। যে কারণে সিসি টিভি ফুটেজ ও বিকাশ স্টেটমেন্টসহ থানায় মামলা হলেও ঘটনার ৫মাসে ও তিনি আসামিদের গ্রেপ্তার করেননি। মামলার তদন্তের ব্যাপারে খোঁজ খবর নিতে থানায় গেলে আমার সঙ্গে দুর্ব্যবহার করেন।

এ সময় হুমকি দিয়ে আমাকে ব্ল্যাক মেইলের চেষ্টাও চালান ওসি।’বদলির ঘটনায় পুলিশের উচ্চ পর্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাইদুর রহমান বলেন, শুধু বদলিই যথেষ্ট নয়, মাজহারুল ইসলামের সব অপকর্মের তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার নামে বেনামে অবৈধ সম্পদের ব্যাপারে দুদকের তদন্ত হওয়া প্রয়োজন।

Continue Reading

Previous: রাজশাহী এডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচনে ইব্রাহিম-শাহজাহান প্যানেলকে বিজয়ী করার আহ্বান মেয়র লিটনের
Next: আজ ঢাকায় বিএনপির পদযাত্রা, ১১ মহানগরে আগামীকাল

Related Stories

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195890
Users Today : 453
This Month : 143405
This Year : 167326
Total Users : 195890
Views Today : 3659
Total views : 616121

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.