Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ
  • স্লাইড

আজ ঢাকায় বিএনপির পদযাত্রা, ১১ মহানগরে আগামীকাল

নিউজডেস্ক February 17, 2023

আলো ডেস্ক: ১০ দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচি মহানগর পদযাত্রা আজ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হবে। অন্যান্য মহানগর এ কর্মসূচি পালন করা হবে আগামীকাল শনিবার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং শনিবার অন্য মহানগরে পদযাত্রা হবে। তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণে দুপুর ২টা ৩০ মিনিটে মতিঝিল গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হবে।

সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অন্যদিকে ঢাকা মহানগর উত্তরে বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে। ঢাকা মহানগর উত্তর উত্তরা জসিম উদ্দিন মোড় থেকে কর্মসূচি শুরু হবে। সেখানে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের থাকার কথা রয়েছে। এছাড়াও এলডিপি কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন কার্যালয়ের সামনে থেকে বেলা ৩টায়, গণ ফোরাম অফিস সংলগ্ন মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে বেলা ৪টায় পদযাত্রা শুরু হবে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, শনিবার ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ময়মনসিংহ মহানগরের এ পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমানসহ অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নারায়ণগঞ্জ মহানগরের পদযাত্রায় নেতৃত্ব দেবেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিলেট মহানগরের পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহমিনা রুশদীর লুনা, মো, এনামুল হক চৌধুরী, খন্দকার আবদুল মোক্তাদীর ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মহানগরের এ পদযাত্রায় নেতৃত্ব দেবেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাসির উদ্দিন, চেয়ারপারসনের উপাদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভ‚ইয়া, জয়নুল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি) ও এস এম ফজলুল হকসহ অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন। স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বরিশাল মহানগরের পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দীন স্বপনসহ অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহী মহানগরের পদযাত্রায় নেতৃত্ব দেবেন।

চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, শাহজাহান মিয়া, এম এ লতিফ খান ও যুগ্ম মহাসচিব হারুন অর রশিদসহ অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন। ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু খুলনা মহানগরের পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন। ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান কুমিল্লা মহানগরের পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন। ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন গাজীপুর মহানগরের এ পদযাত্রায় নেতৃত্ব দেবেন।

বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন। ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ফরিদপুর মহানগরের পদযাত্রায় নেতৃত্ব দেবেন। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. জহিরুল হক শাহজাদা মিয়াসহ অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন। যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রংপুর মহানগরের এ পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব মহানগরবাসী এবং মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকদের প্রতি শুক্রবার ঢাকায় এবং শনিবার দেশব্যাপী অন্যান্য মহানগরে পদযাত্রা সফল করে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে চলমান গণআন্দোলন বেগবান করার আহ্বান জানিয়েছেন।

Continue Reading

Previous: অবশেষে শাস্তি মুলক বদলি ওয়ারেন্টের আসামিদের সঙ্গেগোপন বৈঠক করতেন ওসি!
Next: সড়ক পথে বন্ধ হোক অবৈধ যানবাহন

Related Stories

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195821
Users Today : 384
This Month : 143336
This Year : 167257
Total Users : 195821
Views Today : 3097
Total views : 615559

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.