আলো ডেস্ক: খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজ মঙ্গলবার সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ হবে।
গতকাল সোমবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দুপুর ১টায় নয়াপল্টনে সমাবেশ হবে।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, মুহাম্মদ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
