Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

আরএমপি’র এএসআই মজনু মিয়া ফেঁসে যাচ্ছেন গ্রেপ্তার ও ঘুষ বাণিজ্যে

নিউজডেস্ক February 19, 2023

মোঃ ফায়সাল হোসেন
রাজশাহী মহগানগর পুলিশের রাজপাড়া থানার এএসআই মজনু মিয়ার বিরুদ্ধে গ্রেফতার ও ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশের একটি গোয়েন্দা ইউনিট তদন্তে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে পুলিশ কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করেছেন।

সূত্রে জানা যায়, এএসআই মজুন মিয়া গত ২০২১ সালের ২১ ডিসেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানায় যোগদান করেন। যোগদান করার পর থেকেই তিনি গ্রেফতারের নামে ঘুষ বাণিজ্য শুরু করেন।

তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ২৪ ডিসেম্বর এএসআই মজনু মিয়া ও কনেস্টবল মোজাম্মেল হক রাজশাহীর দাসপুকুর এলাকা থেকে অটো চালক আব্দুর রব মিয়াকে মামলা আছে বলে থানায় নিয়ে আসে। এরপর কৌশলে রবের পরিবারের নিকট ৫০ হাজার টাকা দাবি করে। এ টাকা না দিলে হেরোইনের মামলায় চালান দেয়া হবে বলে হুমকি দেয়। পুলিশের এমন হুমকি পেয়ে রবের পরিবারের লোকজন থানায় আসে।

এ সময় তারা মাদকের সাথে রবের কোন সম্পৃক্ততা নাই বলে জানালেও মজনু মিয়া তার সিদ্ধান্তে অটল থাকে। এক পর্যায়ে রবের বোন আশা খাতুন রবকে ছেড়ে দেয়ার জন্য ২৭ হাজার টাকা তুলে দেয় এএসআই মজনুর হাতে। টাকা নেয়ার পর মজনু আর তাকে ছাড়েন নি। ১০০ গ্রাম হেরোইন হেরোইনের একটি মামলাতে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে চালান করে দেয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ২১ জুন এএসআই মজনু ও কনেস্টবল মোজাম্মেল আশা খাতুন নামের এক টেইলার্সের ব্যবসায়ী নারীকে থানায় নিয়ে আসে। এরপর তার পরিবারের নিকট ছেড়ে দেয়ার জন্য ২ লাখ টাকা দাবি করে। পরে তার স্বামী বিভিন্ন লোকজনের নিকট থেকে ধার দেনা করে ১ লাখ ৬৬ হাজার টাকা এএসআই মজনু মিয়ার নিকট দেয়।

এরপরও মজনু মিয়া ১০০ গ্রাম গাঁজার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। প্রতিবেদন থেকে আরো জানা যায়, থানা এলাকার বাগান পাড়া থেকে সোহাগ নামের এক ব্যক্তিকে একই কায়দায় থানায় নিয়ে আসে এএসআই মজনু মিয়া ও কনেস্টবল মোজাম্মেল। এরপর সোহাগের পরিবারের নিকট ৫০ হাজার টাকা দাবি করে না হেরোইনের মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়া হয়। পরবর্তীতে সোহাগের পরিবার ৫০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেয় মজনু।

এদিকে অনুসন্ধানে জানা যায়, এএসআই মজনু হেরোইন মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়ে শত শত মানুষকে থানায় নিয়ে এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কাউকে থানা থেকে টাকা নিয়ে ছেড়ে দিয়েছে আবার কাউকে টাকা নেয়ার পর মিথ্যা মাদকের মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে।
বিষয়টি নিয়ে পুলিশ সদরদপ্তরে লিখিত অভিযোগ হলে পুলিশ সদও দপ্তরের একটি গোয়েন্দা দল তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তে এএসআই মজনু মিয়া ও কনেস্টবল মোজাম্মেলের বিরুদ্ধে অভিযোগের প্রমানও পায়। সম্প্রতি তদন্ত প্রতিবেদন দাখিল করে অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এএসআই মজনু মিয়া একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। রাজপাড়া থানায় কর্মরত থাকার পূর্বে তিনি চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ছিলেন। সেখানেও তার বিরুদ্ধে একই অভিযোগ উঠে এবং প্রমানিত হলে সাময়িক বরখাস্ত ছিলেন। পরে চাকুরিতে বহাল হয়ে রাজশাহীর রাজপাড়া থানা পোস্টিংয়ের পর একই ধরনের কর্মকান্ডে তিনি জড়িয়ে পড়েন।

এদিকে অভিযোগের ব্যাপারে এএসআই মজনু মিয়া কোন কথাই বলতে রাজি হননি। তবে কনেস্টবল মোজাম্মেল বলেন, আমি কনেস্টবল। অভিযানে আমি গেছিলাম। পরে কি হয়েছে আমি সেটা জানিনা।

রাজপাড়া থানার অফিসার্স ইনচার্জ সিদ্দিকুর রহমান বলেন, আমার এ থানায় যোগদান করা মাত্র ৩ মাস হয়েছে। আমি তাদের ব্যাপারে এখনও কিছুই জানিনা।

অন্যদিকে আরএমপির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা তদন্ত প্রতিবেদন পাওয়ার কথা উলে­খ করে বলেন, চলতি সপ্তাহে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Continue Reading

Previous: নায়িকা ববি’র নতুন সিনেমা আসছে
Next: রাসিক মেয়রের সাথে বোয়ালিয়া থানার নবনিযুক্ত ওসির সৌজন্য সাক্ষাৎ

Related Stories

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

196187
Users Today : 750
This Month : 143702
This Year : 167623
Total Users : 196187
Views Today : 6324
Total views : 618786

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.