ভ্রাম্যমান প্রতিনিধি
বাংলাদেশের সুন্দরী, স্মার্ট, সুশিক্ষিত চিত্র নায়িকা ইয়ামিন হক ববি। তার নতুন সিনে ফিল্ম এর নাম “ফ্রড দ্য বাটপাড়”। পরিচালক শফিক হাসান। আগামী এপ্রিল মাসের ২য় সপ্তাহ থেকে এই সিনেমাটির স্যুটিং শুরু হবে। ইহার কাহিনী, সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
এই সিনে ফিল্মটিতে এই সুন্দরী নায়িকাকে দেখা যাবে একজন বিশ্বিবিদ্যালয় পড়ুয়া ছাত্রী হিসাবে। যার পুরো পরিবার আমাদের দেশের বাইরে ‘ইটালী’ দেশটিতে বসবাস করে। কিন্ত তিনি নিজের দেশকে ভালবাসেন, তাই তিনি এইদেশে থাকেন। এই সিনেমা নিয়ে এই স্মার্ট নায়িকা আমাদের প্রতিবেদককে জানান, তার এই ছবিটির গল্প ‘দেশপ্রেমের উপর’।
তার খুব ভাল লেগেছে। তিনি এই সিনে ফিল্ম নিয়ে আশাবাদী। অতি সম্প্রতি তিনি ” মেঘনা কন্যা” নামে নতুন একটি সিনেমার স্যুটিং এর কাজ শেষ করেন। ইহা ছাড়া “পাপ পূণ্য” এবার তোরা মানুষ হ” নামে ২টি সিনেমার স্যুটিং শেষ করেন। তার অভিনীত আরও একটি সিনেমা “ময়ূরাক্ষী” মুক্তি পাবে আগামী মার্চ মাসে আমাদের দেশের প্রেক্ষাগৃহে।
