Skip to content
July 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

কৃষি উৎপাদনে উন্নত জাতের বীজের ব্যবহার গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

নিউজডেস্ক February 10, 2023

আলো ডেস্কঃ কৃষি উৎপাদনে উন্নত জাতের বীজের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে কৃষি অন্যতম প্রধান খাত। কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকের কল্যাণ ছাড়া সার্বিক উন্নয়ন অসম্ভব। ‘বাংলাদেশ সিড কংগ্রেস ২০২৩’ উপলক্ষে শুক্রবার এক বাণীতে তিনি এ কথা বলেন। দিবসটি উপলক্ষে কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শনিবার থেকে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ সিড কংগ্রেস ২০২৩’ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সোনার বাংলা বিনির্মাণে সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি উপকরণে ভর্তুকি ও প্রণোদনা দেওয়াসহ বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। সরকারের উদার নীতি ও কৃষিবান্ধব কার্যকর পদক্ষেপের জন্য বাংলাদেশ এরইমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতেও সক্ষম হয়েছে।

কৃষি উৎপাদনে উন্নত জাতের বীজের ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে আবদুল হামিদ বলেন, বীজ শিল্প উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা কৃষির অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারে। তিনি বলেন, আধুনিক বীজ প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকরাও আর্থিকভাবে লাভবান হবেন।

বর্তমানে দেশে হাইব্রিড ধান ও সবজি উৎপাদন ক্রমশ বেড়ে চলছে। তবে হাইব্রিড বীজ ব্যবহারের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য ও কৃষকের স্বার্থকে বিবেচনায় আনা জরুরি। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সিড কংগ্রেস কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করবে ও উন্নতমানের বীজ ও বীজভিত্তিক প্রযুক্তি কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Continue Reading

Previous: প্যাকেজ মূল্য বাড়ায় অনেকের হজ অনিশ্চিত
Next: লক্ষ্য পূরণ করতে মরিয়া পাকিস্তান অধিনায়ক

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

July 23, 2026
রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 23, 2026
আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

July 23, 2026
গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026
গোদাগাড়ীতে চোলাই মদসহ দুইজন আটক, মামলা দায়ের

গোদাগাড়ীতে চোলাই মদসহ দুইজন আটক, মামলা দায়ের

July 23, 2026
প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আরও খবর

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

July 23, 2026
রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 23, 2026
আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

July 23, 2026
গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

200812
Users Today : 2613
This Month : 148327
This Year : 172248
Total Users : 200812
Views Today : 17489
Total views : 645064

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.