Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম

প্রধানমন্ত্রীর জনসভায় সফল হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর সিডিসি নেত্রীবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় ধন্যবাদ জ্ঞাপন করলেন মেয়র লিটন

নিউজডেস্ক February 6, 2023

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ, ক্লাস্টার ও সিডিসি নেত্রীবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার দুপুরে নগর ভবনের গ্রিনপ্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজিত মতবিনিময় সভা ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এই ধন্যবাদ জ্ঞাপন করেন সিটি মেয়র। অনুষ্ঠানের শুরুতে সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ, ক্লাস্টার ও সিডিসি নেত্রীবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং মেয়রপত্নী বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী। প্রত্যেকের হাতে হাতে ফুল তুলে দেন তাঁরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২৯ জানুয়ারি গোলাপী ক্যাপ পরে সকালেই জনসভার মাঠে প্রবেশ করেন সিডিসির সদস্যরা। গোটা মাঠ গোলাপী ও রঙিন বর্ণাঢ্য মাঠে পরিণত হয়। সেদিন রাজশাহীতে নারীরা গোলাপী বিপ্লব করে দেখিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভা সফল করতে স্বতঃর্ফূত অংশগ্রহণ করায় সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ, ক্লাস্টার ও সিডিসি নেত্রীবৃন্দসহ সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারীবান্ধব প্রধানমন্ত্রী। তিনি নারীদের জন্য, দেশবাসীর জন্য যা করে দেখালেন, তা তুলনাহীন। শিক্ষাপ্রতিষ্ঠান সহ সব জায়গায় এখন সন্তানের পিতার নামের পাশাপাশি মায়ের নাম লেখা হয়। নারীদের এই সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাসিক মেয়র বলেন, বর্তমান সরকার বিভিন্ন ভাতা চালু রেখেছে। সারাদেশে সিটি কর্পোরেশন এলাকার বাইরে বিধবাভাতাও প্রচলন আছে। সিটি এলাকায় এ ভাতাটি যেন চালু হয় সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাবো।

খায়রুজ্জামান লিটন আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পটি বিগত সময়ে বন্ধ হয়ে যাচ্ছিল। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে প্রকল্পের কার্যক্রমকে অব্যাহত রাখা সম্ভব হয়েছে।

মেয়র আরো বলেন, ভবিষ্যতে আপনাদের সংগঠিত তহবিল দিয়ে ব্যাংক গঠন কার্যক্রম এগিয়ে চলেছে। নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের জন্য সিটি কর্পোরেশনের মার্কেটে একটি ফ্লোর বরাদ্দ রাখা হবে। আগামীতে সিডিসির সদস্যদের নিজ তৈরী পণ্য সামগ্রী প্রদর্শনে নগর ভবনে মেলার আয়োজন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। তিনি তাঁর বলেন, ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা মাঠ সকাল সকাল সিডিসির মেয়েদের অংশগ্রহণে মাঠ ভরে যায়। স্বতঃর্ফূত অংশগ্রহণের কারণে তাদের সবার প্রতি রইলো ভালোবাসা, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

শাহীন আকতার রেণী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারীবান্ধব প্রধানমন্ত্রী। এখন শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যেক জায়গায় সন্তানের পরিচয়ের ক্ষেত্রে বাবার নামের পাশে মায়ের নাম যুক্ত করতে হচ্ছে। এই পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কারণে আজকে নারীরা অনেক দূর এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করছেন। আমরা নারীরা যদি সকলে মিলে প্রধানমন্ত্রীর পাশে থাকি তাহলে আমরা সাফল্যের চূড়ান্ত শিখরে পৌছে যাব।তিনি আরো ব

লেন, রাজশাহী আজকে নান্দনিক শহরে পরিণত হয়েছে। রাজশাহী সুন্দরভাবে সেজে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রী অর্থ দিয়েছেন, সেই অর্থে রাজশাহীকে সাজিয়েছেন নগরপিতা। কী করে মানুষের ভালো করা যায়, নারীদের কল্যান করা যায়-সেটি সব সময় ভাবেন নগরপিতা।

সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম। সভায় বক্তব্য দেন সিডিসির বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের মধ্যে রুকাইয়া, তাসলিমা, শাহিদা, মঞ্জু বিশ্বাস, কবরী, সায়েরা পারভীন, সেলিনা, নাসরিন প্রমূখ।

মতবিনিময় সিডিসির নেতৃবৃন্দ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রকল্পের মাধ্যমে আমাদের জীবনমানের উন্নয়ন ঘটেছে। সিডিসির সঙ্গে যুক্ত থাকায় সমাজে আমরা আলাদা সম্মানও পেয়ে থাকি। মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল হওয়ায় নগরপিতা এএইচএম খায়রুজ্জামান লিটন ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় আমাদের সিক্ত করেছেন। আজকে আমরা অনেক আনন্দিত। দিনটি আমাদের জন্য চির স্মরণীয় হয়ে থাকবে। আমরা নগরপিতার সঙ্গে আছি, আগামীতেও থাকবো।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় ভাষণ দেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জনসভায় গোলাপী ক্যাপ মাথায় পরে মাদ্রাসা মাঠের বিশাল অংশজুড়ে উপস্থিত ছিলেন সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ, ক্লাস্টার ও সিডিসির নেত্রীবৃন্দ সহ সদস্যরা।

Continue Reading

Previous: নগরীতে ২ নির্মাণ শ্রমিককে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে
Next: রাজশাহীতে ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২

Related Stories

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195838
Users Today : 401
This Month : 143353
This Year : 167274
Total Users : 195838
Views Today : 3267
Total views : 615729

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.