Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা

নিউজডেস্ক February 17, 2023

বিশেষ সংবাদ: এবার বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারও এ বছর বোরোর উৎপাদন বাড়াতে আগ্রহী। সেজন্যে কৃষি মন্ত্রণালয় বোরো ধানের আবাদ ও উৎপাদন বাড়ানোর জন্য চলতি মৌসুমে চার ক্যাটাগরিতে প্রায় ১৭০ কোটি টাকার প্রণোদনা দিয়েছে। আর এ প্রণোদনার আওতায় সারা দেশের ২৭ লাখ কৃষক বিনামূল্যে বীজ ও সার পেয়েছে।

তবে জানুয়ারি মাসে ঘন কুয়াশার কারণে উত্তরাঞ্চলের কিছু এলাকায় বোরো ধানের বীজতলায় সমস্যা হয়েছিল। কিন্তু আবহাওয়ায় পরিবর্তন ঘটায় বড় সমস্যা কেটে চাষিদের আশঙ্কাও দূর হয়েছে। সারা দেশে তীব্র শীত ও কুয়াশায় চাষির বীজতলার খুব একটা ক্ষতি হয়নি। এ বছর সারা দেশে ৪৯ লাখ ৭৭ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। আশা করা হচ্ছে ওই জমি থেকে ২ কোটি ১৫ লাখ টন বোরো উৎপাদন হবে। যা অন্যান্য বছরের থেকে সর্বোচ্চ। কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, এখন বোরো ধান চাষের ভরা মৌসুম চলছে। কোথাও বীজতল তৈরি হচ্ছে, কোথাও চারা তৈরি করে রোপণের অপেক্ষা করছে কৃষক। আর বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষকদের মধ্যেও বোরো আবাদে আগ্রহ তৈরি হয়েছে। যদিও সেচ, সার বীজ কীটনাশকসহ সব কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি পেয়েছে। দেশে গত ২০২১-২২ অর্থবছরে ৪৯ লাখ ৫১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন হয়েছে ২ কোটি ৯ লাখ টন। এ বছর লক্ষ্যমাত্রা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ কোটি ১৫ লাখ টন। তবে আশা করা হচ্ছে এবার উৎপাদন এর চেয়ে বেশি হবে।

সূত্র জানায়, দেশে এরইমধ্যে ২ লাখ ৭২ হাজার হেক্টর জমিতে বোরোর বীজতলা করা হয়েছে। যেখানে এ বছর বীজতলা করার লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৪২ হাজার হেক্টর। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে এবছর কৃষক ৩০ হাজার হেক্টর বেশি জমিতে বোরোর বীজতলা করেছে।  বীজতলায় অগ্রগতি প্রায় ১১২ শতাংশ। তাতেই ধারণা করা যায় এ বছর বোরো আবাদের প্রতি কৃষকের আগ্রহ বেড়েছে। আর বেশি জমিতে বোরো আবাদের জন্যই বেশি বীজতলা তৈরি হয়েছে। এই বীজ দিয়ে বোরো আবাদ করলে এ বছর বোরো আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা না দিলে চলতি মৌসুমে বোরোর উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

অতীতে বন্যায় বোরা ফসল মার খাওয়ার অভিজ্ঞতায় কৃষকরা এ বছর আগেভাগেই বোরো আবাদ শুরু করেছে। ৭ ফেব্রুয়ারির মধ্যেই ৩৪ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ সম্পন্ন হয়েছে। যেখানে গত বছর (২০২২) এই সময়ে বোরো আবাদের পরিমাণ ছিল ২৭ লাখ হেক্টর। এ সময়ে সবচেয়ে বেশি আবাদ হয়েছে স্থানীয় জাতের বোরো। এই ধান আবাদের অগ্রগতি ৮৮ শতাংশেরও বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে হাইব্রিড। এ বছর ১৩ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে হাইব্রিড ধান আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে আবাদ হয়েছে ১০ লাখ ৬৩ হাজার হেক্টর।

অগ্রগতির হার ৮০ শতাংশ। আর এখন পর্যন্ত উচ্চ ফলনশীল ধানের আবাদ হয়েছে ২৩ লাখ ২০ হাজার হেক্টর। গত বছরের তুলনায় অগ্রগতির এই হার ৬৩ শতাংশ। সব মিলিয়ে এ বছর ৬৮ শতাংশের বেশি বোরোর আবাদের অগ্রগতি হয়েছে। আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এ বছর বোরো আবাদ পুরোপুরি শেষ হয়ে যাবে।

সূত্র আরো জানায়, দেশের হাওড় অঞ্চল হচ্ছে বোরো আবাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের সাতটি জেলা নিয়ে হাওড় অঞ্চল গঠিত। এ বছর হাওড় ও হাওড়ের বাইরের অঞ্চলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৯ লাখ হেক্টর। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ লাখ হেক্টর জমিতে আবাদ হয়েছে। অগ্রগতি ৯৫ শতাংশ। তবে এ বছর ইতোমধ্যে হাওড় অঞ্চলে বোরো আবাদ সম্পন্ন হয়েছে।

কৃষক এখন হাওড় অঞ্চলে ধান গাছের পরিচর্যায় ব্যস্ত।  কৃষি মন্ত্রণালয় যে কোনো উপায়ে এ বছর বোরোর উৎপাদন বাড়াতে চায়। ওই কারণে মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন-সহায়তা খাত থেকে বড় প্রণোদনা দেয়া হয়েছে। মাঠপর্যায়ে এ বছর আগেভাগেই ওসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শেষ করা হয়েছে। যাতে কৃষক দ্রুত বোরো আবাদ শেষ করতে পারে।

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ধানের দাম, উন্নত প্রযুক্তি ও বীজ এবং সরকারের বড় প্রণোদনার কারণে কৃষক বোরোর প্রতি আগ্রহী হয়েছে। তারা এ বছর আগ্রহ নিয়ে বোরো আবাদ করছে। তাদের মধ্যে যে অনীহা অন্যান্য বছর তৈরি হতো সেটা একদমই নেই। বরং কৃষকের আগ্রহ দেখে মনে হচ্ছে, এবছর বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িযে যাবে। আর কোন দুর্যোগ না হলে আশা করা যায়, চলতি বছর ২ কোটি ১৫ থেকে ২০ লাখ টন বোরো উৎপাদন হবে, যা অন্যান্য বছরের থেকে সর্বোচ্চ।

Continue Reading

Previous: সড়ক পথে বন্ধ হোক অবৈধ যানবাহন
Next: নৌপথে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য পরিবহণ বাড়ছে

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195821
Users Today : 384
This Month : 143336
This Year : 167257
Total Users : 195821
Views Today : 3101
Total views : 615563

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.