Skip to content
October 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ২১ জনকে ডিএমডি পদে পদোন্নতি

নিউজডেস্ক November 2, 2021

আলো ডেস্ক এক্সক্লুসিভ: রাষ্ট্র মালিকানাধীন ১১ ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ২১ জন মহাব্যবস্থাপককে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ সফিউল আলম সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক নিরঞ্জন চন্দ্র দেবনাথকে ওই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমানকে সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের মহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরীকে একই প্রতিষ্ঠানের ডিএমডি করা হয়েছে। রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক বেগম সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতি পেয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিএমডি হয়েছেন। জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলামকে পল্লী সঞ্চয় ব্যাংকের ডিএমডি করা হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক চানু গোপাল ঘোষ ওই ব্যাংকের ডিএমডি হিসেবে পদোন্নতি পেয়েছেন।

রূপালী ব্যাংকের মো. আ. রহিম বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান খান সোনালী ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি পেয়েছেন। জনতা ব্যাংকের মো. মাহবুবর রহমানকে পদোন্নতি দিয়ে সোনালী ব্যাংকের ডিএমডি করা হয়েছে। রূপালী ব্যাংকের বেগম ওয়াহিদা বেগম পদোন্নতি পেয়ে আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকের ডিএমডি হয়েছে।

জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি হয়েছেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মীর মোফাজ্জল হোসেন পদোন্নতি পেয়ে বাংলাদেশ ওই ব্যাংকের ডিএমডি হয়েছেন। রূপালী ব্যাংকের মো. শওকত আলী খান ওই ব্যাংকের ডিএমডি হয়েছেন। জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান গাজীকে অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রূপালী ব্যাংকের খান ইকবাল হোসেনকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। জনতা ব্যাংকের মো. কামরুল আহছান পদোন্নতি পেয়ে জনতা ব্যাংকের ডিএমডি হয়েছেন। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম একই ব্যাংকের ডিএমডি হয়েছেন। রূপালী ব্যাংকের শচীন্দ্র নাথ সমাদ্দার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ডিএমডি হয়েছেন।

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক বেগম সালমানকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি করা হয়েছে। বেসিক ব্যাংকের আবু মো. মোফাজ্জেল পদোন্নতি পেয়ে ওই ব্যাংকের ডিএমডি হয়েছেন এবং অগ্রণী ব্যাংকের মো. মনিরুল ইসলামকে একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে,

‘রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ/পদোন্নতি ও পদায়ন বিষয়ক নীতিমালা-২০১৯’ ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা নীতিমালা ও প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে। জারি করা এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

Continue Reading

Previous: সর্বনিম্ন তাপমাত্রা সিলেটের শ্রীমঙ্গলে ১৫.৬ ডিগ্রি
Next: ১৬তম নিবন্ধনের জাতীয় মেধাতালিকা প্রকাশ

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026
চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

October 17, 2026
দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026

আরও খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026
চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

October 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

677747
Users Today : 2431
This Month : 84027
This Year : 649183
Total Users : 677747
Views Today : 8657
Total views : 2709596

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.